বুধবার সারাদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণে। ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে।
4
7
অন্যদিকে দক্ষিণের জেলাগুলিতে তারপর থেকে, আবহাওয়া একেবারে বিপরীত থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অত্যাধিক ভ্যাপসা গরম, আদ্রর্তার সতর্কতা।
5
7
৫ তারিখ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। তারপরেই কিছুটা বদল হবে আবহাওয়ার। ৬ তারিখ মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ঝড়-জলের সম্ভাবনা।
6
7
৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে ওই জেলাগুলিতে, সম্ভাবনা বজ্রপাত, বৃষ্টির।
7
7
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস।