দু' দিনের বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেয়েছিল বঙ্গবাসী। শহর থেকে জেলা - সর্বত্রই বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছিল। কিন্তু চলতি সপ্তাহের শুরুতেই ফের তাপমাত্রার পারদ বেড়েছে।
2
7
যদিও এখনও বৃষ্টির জেরে কিছুটা আরাম উত্তরে। তবে গরমে নাজেহাল দশা কলকাতা থেকে জেলার মানুষ। শুধু চড়া গরম না সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
3
7
সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। তবে চড়া রোদেরও দেখা মিলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। সঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের ও সম্ভাবনা রয়েছে।
4
7
দিনের তাপমাত্রার সঙ্গে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। স্বাভাবিক ভাবেই গরমে খানিকটা নাকাল হতে হবে শহরবাসীকে। তবে বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিলতে পারে।
5
7
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শহরের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা হতে পারে ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৬৩ শতাংশ।
6
7
গতকালও শহরে প্রায় একই তাপমাত্রা ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি।
7
7
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জেলাগুলিতে সকালেই আগামী কয়েক ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে হতে পারে বজ্রপাতও। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে জেলাগুলিতে।