নিম্নচাপের কাঁটা সরল দক্ষিণবঙ্গ থেকে। গতকালের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর আর স্বস্তির নিঃশ্বাস সাধারণ মানুষের। বৃষ্টির ভোগান্তি পুরোপুরি কমল না। আজও বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
2
8
এবার কি পুরোপুরিই বৃষ্টি থামবে? নাকি চড়া রোদে জ্বালাপোড়া গরম বাড়বে? প্রশ্ন অনেকেরই মনে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বৃষ্টি হবে। আগামী সপ্তাহেও জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
4
8
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
8
আগামিকাল, বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
8
আগামী বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী রবিবার ও সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
8
অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামিকাল, বুধবার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
8
8
আগামী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামী শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।