ফেব্রুয়ারির শুরুতেই ভরপুর শীতের আমেজ ফিরল জেলায় জেলায়। টানা দু'দিন তাপমাত্রার পারদ নিম্নমুখী। সেই সঙ্গে কুয়াশার দাপট। তবে কি কনকনে ঠান্ডার আমেজ ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে?
2
6
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা গত কয়েকদিনের তুলনায় সামান্য কমেছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
3
6
গত সপ্তাহের শেষদিকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। গতকালের মতোই আজও পারদ নিম্নমুখী কলকাতায়। এ নিয়ে টানা দু'দিন শহরের রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে।
4
6
এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা কল্যাণী ও সিউরিতে, ১১ ডিগ্রি সেলসিয়াস।
5
6
আগামিকাল মঙ্গলবার উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামতে পারে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
6
6
আগামী দু'দিন দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। যার জেরে কমবে দৃশ্যমানতাও। আগামী সাতদিনে বাংলায় রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।