কয়েক দিন রোদের দেখা মিলে মনে হয়েছিল বর্ষা হয়তো এ যাত্রা বিদায় নিল। সেগুরে বালি! বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফেরা শুরু করল ঘ্যানঘ্যানে বৃষ্টি।
আজ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
4
10
শুক্রবার কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওড়ায় জারি রয়েছে লাল সতর্কতা। দিনভর বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে।
5
10
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রাজ্যজুড়ে জারি রয়েছে হলুদ সতর্কতা।
আগামী দু’দিন বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি থাকলেও শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কমতে পারে।
8
10
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একটি মৌসুমি অক্ষরেখা উত্তর ও পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত আরও একটি অক্ষরেখা অবস্থান করায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে একযোগে ভিজছে উত্তর ও দক্ষিণবঙ্গ।
9
10
শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
10
10
রবিবারেও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হতে পারে। তবে সোমবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।