ভাদ্রের শেষে এসে রাজ্যে বৃষ্টির দাপট কিছুটা কমেছে। গোটা সপ্তাহ জুড়েই মিলছে বেশ স্বস্তি। তবে বর্ষা কিন্তু এখনই বিদায় নিচ্ছে না। মঙ্গলবার কলকাতায় বৃষ্টি না হলেও বুধবার ছবিটা বদলাতে পারে।
সকালের দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও, বিকেলের দিকে মেঘ জমতে পারে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে শহর।
4
8
আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি। ফলে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
5
8
অন্যদিকে, উত্তরের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
6
8
পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
8
আবার, দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
8
8
মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই বর্ধমানের দু-এক জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।