আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে স্থলভাগে সেটি প্রবেশ করছে।
3
8
বর্তমানে ঠিক কলকাতার মাথার উপর এর অবস্থান। এরপর ধীরে ধীরে সেটি দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খন্ডের দিকে সরে যাবে। তুমুল বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার জন্য মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
4
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, সোমবার কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও অতি ভারী বৃষ্টি থেকে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে।
5
8
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
6
8
আগামিকাল, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
8
8
আগামী বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।