মাঝ রাতেই বাংলার জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টি। কোথাও কোথাও তীব্র বজ্রপাত, বৃষ্টির কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস। কতক্ষণ চলবে ঝড়বৃষ্টির দাপট? তাও জানাল হাওয়া অফিস।
2
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, রাত ১২টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, নদিয়া, পশ্চিম বর্ধমান বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
3
8
এই সময়কালেই বীরভূম, মুর্শিদাবাদ ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে।
4
8
আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে, আগামী পাঁচদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই সব জেলায় ফের ঝড়বৃষ্টির দাপট বাড়বে।
5
8
আগামিকাল, রবিবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
8
আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার ও আগামী সোমবার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে।
8
8
রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।