একের পর এক ঘূর্ণিঝড়ের দাপট বছর শেষের মুখে। অর্ণব, মুরাসুর পর এবার আশঙ্কা আকভান-এর। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর (শুক্রবার) দুপুর বা সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও কাকিনাড়ার টুনির মধ্যবর্তী অংশে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'আকভান'।
2
8
সাইক্লোন 'আকভান' স্থলভাগে আঘাত হানার সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ১৪৫ কিলোমিটার পর্যন্ত। কিন্তু এই যে বারেবারে স্লাইকোন ধেয়ে আসে, তছনছ করে দিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। সাইক্লোনের ভাগ ক'টি জানেন? তথ্য, ১ থেকে ৫ ক্যাটাগরিতে ভাগ করা হয় সাইক্লোনকে।
3
8
১ম ক্যাটাগরির ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে বাতাসের একটানা গতিবেগ থাকে প্রায় ৬৩ থেকে ৮৮ কিমি/ঘণ্টা। এই প্রথম ক্যাটাগরির ঘূর্ণিঝড় আছড়ে পড়লে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের সামান্য ক্ষয়ক্ষতি হতে পারে।
4
8
দ্বিতীয় ক্যাটাগরিতে বাতাসের গতিবেগ ১২৫-১৬৪ কিমি/ঘণ্টা থাকে; এর ফলে ঘরবাড়ির সামান্য ক্ষতি, গাছপালা, ফসল ও যানবাহনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে।
5
8
তৃতীয় ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ থাকে ১৬৫-২২৪ কিমি/ঘণ্টা; এতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। শ্রেণি ৪ অর্থাৎ চতুর্থ ক্যাটাগরিতে বাতাসের গতিবেগ ২২৫-২৭৯ কিমি/ঘণ্টা থাকৎ, এতে ঘরের ছাদ উড়ে যেতে পারে, কাঠামোগত ক্ষতি ও যানবাহনের ক্ষয়ক্ষতি হতে পারে এবং বড় এলাকাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে।
6
8
ক্যাটাগরি পাঁচ-এ বাতাসের গতিবেগ ২৮০ কিমি/ঘণ্টার বেশি থাকে; এটি অত্যন্ত ভয়াবহ ঝুঁকি তৈরি করে এবং ব্যাপক ধ্বংসলীলা ঘটাতে পারে।
7
8
এই প্রসঙ্গে উল্লেখ্য, ট্রপিক্যাল সাইক্লোন (ক্রান্তীয় ঘূর্ণিঝড়), হারিকেন এবং টাইফুনের মধ্যে পার্থক্য কী? এগুলো আসলে একই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, তবে কোথায় সৃষ্টি হচ্ছে তার ওপর ভিত্তি করে এদের ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়।
8
8
আটলান্টিক মহাসাগর অঞ্চলে এগুলো 'হারিকেন' নামে পরিচিত; পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে এদের বলা হয় 'টাইফুন'; আর দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চল—অর্থাৎ অস্ট্রেলিয়া ও ভারত মহাসাগরীয় এলাকায়—এগুলোকে বলা হয় 'ট্রপিক্যাল সাইক্লোন' বা ক্রান্তীয় ঘূর্ণিঝড়।