পশ্চিমবঙ্গের রেশন ডিলারদের জন্য বড় খবর। বাড়তে চলেছে রেশন ডিলারদের কমিশন। সম্প্রতি রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
2
9
নির্দেশিকা অনুযায়ী, বর্ধিত কমিশন গত এপ্রিল মাস থেকেই কার্যকর হবে। ফলে সেখান থেকে বাড়তি সুবিধা পাবেন রেশন ডিলাররা।
3
9
আগে রেশন ডিলাররা প্রতি কুইন্টাল খাদ্যশস্য বণ্টনের জন্য ৯০ টাকা কমিশন পেতেন। কেন্দ্রীয় সরকার সেই কমিশন বাড়িয়ে ১০০ টাকা করার সিদ্ধান্ত নেয়।
4
9
গত এপ্রিল মাস থেকে এই বর্ধিত কমিশন কার্যকর হওয়ার কথা ছিল। এই কমিশনের খরচ কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বহন করে। অর্থাৎ, কমিশন বৃদ্ধির ক্ষেত্রে দুই সরকারেরই আর্থিক দায় রয়েছে।
5
9
তবে কেন্দ্রের সিদ্ধান্ত ঘোষণা হলেও পশ্চিমবঙ্গে এতদিন তা কার্যকর হয়নি। কারণ, আগের রাজ্য সরকারের আমলে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এবার রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর নতুন নির্দেশিকা জারি করে কমিশন বৃদ্ধির কথা জানিয়েছে।
6
9
কমিশন বৃদ্ধির অঙ্ক নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা। তৃণমূল সরকারের আমলে কেন্দ্রীয় কমিশনের পাশাপাশি রাজ্য সরকার কুইন্টাল প্রতি অতিরিক্ত ৫ টাকা দিত। ফলে রেশন ডিলারদের মোট কমিশনের পরিমাণ ছিল ৯৫ টাকা।
7
9
এবার কেন্দ্রীয় সরকার কমিশন ৯০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করায়, আগের অতিরিক্ত ৫ টাকা বহাল থাকলে ডিলারদের মোট কমিশন দাঁড়ানোর কথা ১০৫ টাকা।
8
9
এই পরিস্থিতিতে কমিশনের সঠিক পরিমাণ এবং তা কার্যকর করার পদ্ধতি জানতে খাদ্য ও সরবরাহ দপ্তরের কাছে চিঠি দেওয়ার পরিকল্পনা করছেন ডিলার সংগঠনের প্রতিনিধিরা।
9
9
রেশন ব্যবস্থায় খাদ্যশস্য বণ্টনের ক্ষেত্রে ডিলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন দেখার, এই বিষয়ে রাজ্যের খাদ্য দপ্তর শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়।