শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য মার্জিন ট্রেডিং ফেসিলিটি আরও উন্নত করার কথা ভাবছে SEBI। এই ব্যবস্থায় কী কী পরিবর্তন আনা যায়, তা খতিয়ে দেখছে বাজার নিয়ন্ত্রক সংস্থা।
2
11
তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বুধবার SEBI চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে এই কথা জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
3
11
MTF এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে বিনিয়োগকারীরা ব্রোকারের কাছ থেকে টাকা ধার নিয়ে শেয়ার কিনতে পারেন। অর্থাৎ, নিজের হাতে থাকা টাকার তুলনায় বেশি অঙ্কের শেয়ার কেনার সুযোগ মেলে। এতে লাভের সম্ভাবনা যেমন বাড়ে, তেমনই বাজারে দরপতন হলে লোকসানের ঝুঁকিও বেড়ে যায়।
4
11
বর্তমানে MTF ব্যবস্থায় ব্রোকারদের অর্থের জোগান বা ফান্ডিংয়ের উৎস আরও বাড়ানোর প্রস্তাব খতিয়ে দেখছে SEBI। পাশাপাশি কিছু পরিচালনগত নিয়ম সহজ করার বিষয়েও আলোচনা হয়েছে।
5
11
তবে শুধু নিয়ম শিথিল করাই নয়, ঝুঁকি নিয়ন্ত্রণের দিকেও নজর রয়েছে নিয়ন্ত্রক সংস্থার। প্রস্তাবিত সুরক্ষাবিধির মধ্যে থাকতে পারে নির্দিষ্ট কিছু শেয়ারে নতুন করে মার্জিন-ভিত্তিক বিনিয়োগের উপর সীমা আরোপ।
6
11
কোনও সংস্থার ফ্রি-ফ্লোট শেয়ারের তুলনায় MTF-র মাধ্যমে বিনিয়োগ একটি নির্দিষ্ট মাত্রা ছাড়িয়ে গেলে এই ধরনের বিধিনিষেধ কার্যকর হতে পারে।
7
11
ফ্রি-ফ্লোট বলতে কোনও সংস্থার সেই শেয়ারগুলিকে বোঝায়, যেগুলি সাধারণ বিনিয়োগকারীদের কেনাবেচার জন্য বাজারে উপলব্ধ। SEBI-র লক্ষ্য, MTF-এর মাধ্যমে বেশি পরিমাণে লিভারেজড ট্রেডিং হলেও যাতে বাজারে বড় ধরনের ঝুঁকি তৈরি না হয়।
8
11
এদিন শেয়ার বাজারের ট্রেডিংয়ের সময় বাড়ানো নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন SEBI চেয়ারম্যান। তাঁর মতে, বাজারের সময় বাড়ানোর জন্য শক্তিশালী ব্যবসায়িক যুক্তি থাকা প্রয়োজন।
9
11
বিশেষ করে সাইবার নিরাপত্তার ঝুঁকি বাড়তে থাকায় এই সিদ্ধান্তের বাস্তবতা নিয়েও প্রশ্ন রয়েছে। আপাতত ভারতের বাজারে ট্রেডিংয়ের সময় বাড়ানোর সম্ভাবনা তিনি দেখছেন না।
10
11
বর্তমানে ভারতের নিয়মিত ইক্যুইটি বাজারে সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলে।অন্যদিকে, NSE গত ৩ নভেম্বর তাদের ট্রেডিংয়ের সময় বাড়িয়ে দিনে ২৩.৫ ঘণ্টা করেছে।
11
11
বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দীর্ঘ সময় লেনদেনের প্রবণতা বাড়লেও ভারতের মূল শেয়ার বাজারে এখনই তেমন পরিবর্তনের ইঙ্গিত নেই।