দোল দরজায় কড়া নাড়ছে। এবারের রঙের উৎসব বাজার থেকে কেনা রাসায়নিক বা ভেষজ কোনও আবির নয়, বরং বাড়িতে বানানো আবির দিয়ে জমিয়ে তুলুন। হ্যাঁ, বাড়িতে সহজেই আবির বানানো যায়। কীভাবে সেটা বানাবেন জেনে নিন। ছবি- সংগৃহীত
2
13
দোল মানেই রং, আনন্দ উচ্ছ্বাসের উৎসব। কিন্তু বাজার থেকে কেনা রং বা আবির দিয়ে দোল খেলার সময় সেটা চোখে গেলে নানা সমস্যা দেখা দেয়। চোখ লাল হয়ে যায়, জল পড়ে। এমনকী সংক্রমণ পর্যন্ত ঘটতে পারে। সেখানে অরগ্যানিক আবির অনেক নিরাপদ। কিন্তু বাজার থেকে কেনা সেই আবিরও যে সবসময় রাসায়নিক মুক্ত হয় সেটা নয়। তাই এই বছর দোলে বাড়িতেই আবির বানিয়ে নিন। ছবি- সংগৃহীত
3
13
বাজার থেকে গাঁদা, ডালিয়া, গোলাপ, ইত্যাদি ফুল সহ, কাঁচা হলুদ, নিমপাতা, বিট, ইত্যাদি কিনে আনুন। এগুলোই আবির বানানোর মূল উপাদান। কীভাবে বানাবেন? ছবি- সংগৃহীত
4
13
গোলাপি আবির: বিট ভাল করে বেটে বা মিক্সিতে ঘুরিয়ে সেটা ছেঁকে রস বের করে নিন। এবার এই রসের সঙ্গে গোলাপ জল মেশান। এবার এটির সঙ্গে এক বড় চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে কোনও দলা না পেকে থাকে। এবার রোদে শুকিয়ে নিলেই তৈরি আবির। ছবি- সংগৃহীত
5
13
হলুদ আবির: কাঁচা হলুদ গুঁড়ো করে সেটিকে বেসনের সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হলুদ আবির। ছবি- সংগৃহীত
6
13
হলুদ আবির: এছাড়া হলুদ রঙের গাঁদা ফুল শুকিয়ে, সেটা গুঁড়ো করে, কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো মিশিয়ে নিলেও হলুদ আবির পাবেন। ছবি- সংগৃহীত
7
13
লাল আবির: লাল চন্দন গুঁড়ো নিন বা বেটে সেটাকে শুকিয়ে নিন। এবার চন্দন গুঁড়ো যতটা নিচ্ছেন তার সমান পরিমাণে ময়দা নিন। দুটোকে মেশালে তৈরি হবে লাল আবির। ছবি- সংগৃহীত
8
13
লাল আবির: এছাড়া জবা ফুল দিয়েও তৈরি করতে পারেন লাল আবির। জবা ফুলের পাপড়ি শুকিয়ে সেটাকে গুঁড়ো করে তার সঙ্গে লাল চন্দন গুঁড়ো মিশিয়ে, অল্প পরিমাণে বেসন মিশিয়ে নিলে তৈরি হবে লাল আবির। ছবি- সংগৃহীত
9
13
নীল আবির: অপরাজিতা ফুল দিয়ে এই আবির তৈরি করুন। তার জন্য গরম জলে গোটা রাত অপরাজিতা ফুল ভিজিয়ে রাখুন। পরদিন জল ছেঁকে নিলে একদিকে যেমন নীল রঙের জল পাবেন, তেমন অন্যদিকে এই ফুল শুকিয়ে সেটাকে গুঁড়ো করে নিলেও আবির তৈরি হবে। ছবি- সংগৃহীত
10
13
সবুজ রং: পালং শাক, পুদিনা পাতা নিন। এবার এটাকে বেটে চিপে বা ছেঁকে নিলে পেয়ে যাবেন সবুজ রং। ছবি- সংগৃহীত
11
13
সবুজ আবির: আবির তৈরি করতে চাইলে পালং শাক এবং পুদিনা পাতা বেটে নিন। এবার সেই জল ছেঁকে তাতে একটু গোলাপ জল মিশিয়ে দিন। এই জলটির সঙ্গে এক থেকে আধ কাপ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। দেখবেন কোনও দলা যেন না পেকে থাকে। এবার এটিকে শুকোতে দিন। শুকিয়ে গেলেই তৈরি সবুজ আবির। ছবি- সংগৃহীত
12
13
কমলা আবির: কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার এটার সঙ্গে মিশিয়ে দিন কর্নফ্লাওয়ার। সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো দিন। সবটা ভাল করে মিশিয়ে নিলেই তৈরি কমলা আবির। ছবি- সংগৃহীত
13
13
এই ক্ষেত্রে মনে রাখবেন কর্নফ্লাওয়ার যদি ব্যবহার করতে না চান তাহলে তার বদলে চালের গুঁড়ো বা বেসন মিশিয়ে নিতে পারেন। ছবি- সংগৃহীত