রুমের তাপমাত্রা কত থাকে, তার উপরেও নির্ভর করে হার্টের অসুখ। সম্প্রতি এক গবেষণায় এমনটাই উল্লেখ করছেন একদল গবেষক।
2
9
ঘরের মধ্যে অতিরিক্ত গরম থাকলে, হৃদরোগীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষত বয়স্কদের এই সমস্যা বেশি দেখা যায়।
3
9
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই তথ্য জানিয়েছেন। ৬৫ বছর বা তার বেশি বয়সে ৪৭ জনকে নিয়ে পরীক্ষানিরীক্ষা করেন তাঁরা।
4
9
গবেষণা চলাকালীন তাঁদের পর্যবেক্ষণ, ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকলে হার্টের সমস্যা দেখা দিতে পারে। এর জেরে হার্টের ওপর স্ট্রেস পড়ে। ঘুমের সময় হার্টের ওপর চাপ পড়ে।
5
9
গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ফারগুস জানিয়েছেন, উচ্চ তাপমাত্রা কার্ডিওভাসকুলার সিস্টেমের ওপর খারাপ প্রভাব ফেলে। তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে হার্টকে বেশি কাজ করতে হয়।
6
9
এর ফলে হৃদস্পন্দন বেড়ে যায়। স্ট্রেস পড়ে হার্টের ওপর। একটানা পরিশ্রমের জন্য সেরে ওঠাও ধীর গতিতে হয়।
7
9
ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের থেকে এক ডিগ্রি করে বাড়লেই হার্ট স্ট্রেসের মাত্রাও বাড়তে থাকে। ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ৪০ শতাংশ বাড়ে।
8
9
২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ১০০ শতাংশ হার্ট স্ট্রেস বাড়ে। ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ৩০০ শতাংশ বাড়ে।
9
9
তাই ঘরের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গবেষণাটি বিএমসি মেডিসিনে প্রকাশিত হয়েছে।