অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় বা মিউচুয়াল ফান্ড বা অন্য কিছুতে বিনিয়োগ করার সময় নমিনি করতে চান না কাউকে। কিন্তু ধরা যাক, বিনিয়োগকারীর আকস্মিক মৃত্যু হল। এদিকে তার নমিনি নেই। তাহলে কে পাবেন সেই টাকা? ছবি- সংগৃহীত
2
7
বিনিয়োগ করার সময় কাউকে নমিনি করলে বিনিয়োগকারীর মৃত্যু হলে তিনি সেই টাকা ক্লেম করতে পারেন। কিন্তু সেটা না করা হলে? ছবি- সংগৃহীত
3
7
সাধারণত সেবির গাইডলাইন অনুযায়ী বিনিয়োগকারীদের নমিনির নাম লিখতেই হয়, নইলে একটি ডিক্লারেশনে সই করতে হয়। ছবি- সংগৃহীত
4
7
এবার প্রশ্ন সেই বিনিয়োগকারী মারা গেলে কি তবে তাঁর বিনিয়োগ বা সঞ্চিত অর্থ ল্যাপস হয়ে যাবে? না। তবে দীর্ঘ প্রক্রিয়া আছে, সেটার পরই যোগ্য উত্তরাধিকারকে সেই অর্থ বা ইকুইটি দেওয়া হবে। কিন্তু এতে অনেকটা সময় লেগে যায়। ছবি- সংগৃহীত
5
7
নমিনি না করে বিনিয়োগ করার পর বিনিয়োগকারীর মৃত্যু হলে সেই টাকা তাঁর উত্তরাধিকার কী করে পাবেন জেনে নিন। আইনত উত্তরাধিকার সেই ক্ষেত্রে এই অর্থ পাবেন। ছবি- সংগৃহীত
6
7
সাকসেশন নথি, বিনিয়োগকারীর ডেথ সার্টিফিকেট, তাঁর সঙ্গে আবেদনকারীর সম্পর্ক, তাঁর পরিচয় পত্র সহ একাধিক নথি জমা দিতে হয়। ছবি- সংগৃহীত
7
7
এবার ধরা যাক, কোনও ব্যক্তি তাঁর বিনিয়োগে যাঁকে নমিনি করেছেন সেই ব্যক্তি আর তাঁর আইনত উত্তরাধিকার এক নন। তাহলে কে টাকা পাবেন? আরও সহজ করে বললে, যে ব্যক্তি বিনিয়োগ করেছেন তিনি নমিনিতে তাঁর ভাই বা বোনের নাম রেখেছেন। আর আইনত উত্তরাধিকার তাঁর স্ত্রী। এক্ষেত্রে কে টাকা পাবেন? উত্তর, তাঁর স্ত্রী। তবে দুই পক্ষের বিবাদ হলে এই বিষয়ে, কোর্টের দ্বারস্থ হতে পারেন তাঁরা। সেখানে যাঁর পক্ষে রায় আসবে তিনি এই অর্থ পাবেন। ছবি- সংগৃহীত