চলতি সপ্তাহের শেষে শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে বিশ্বব্যাপী ক্রিকেটাররা ইতিমধ্যেই দলে যোগ দিলেও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁদের এবার খেলতে দেখা যাবে না আইপিএলে। কয়েকজন শুরুর দিকেই ম্যাচগুলি মিস করবেন।
2
7
শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম সংস্করণ। প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে কেকেআর। হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে।
3
7
আইপিএলের মেগা নিলামে মিচেল মার্শকে ৩.৪০ কোটি টাকায় দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু জানা গিয়েছে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার পিঠের চোটের কারণে টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারবেন না। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ম্যাচ ফিট হতে আরও কিছুটা সময় লাগবে তাঁর।
4
7
ভবিষ্যতের তারকা বলা হচ্ছে জ্যাকব বেথেলকে। মেগা নিলামে ইংলিশ তারকাকে ২.৬০ কোটি টাকায় তাঁকে কিনেছিল আরসিবি। তবে বর্তমানে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি। ফলে, তিনি সময়ের মধ্যে ফিট হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।
5
7
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডেয়া। তবে সেটা চোটের কারণে নয়। ২০২৪ সালের আইপিএলের গ্রুপ স্টেজের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নির্বাসনে রয়েছেন তিনি।
6
7
বর্ডার গাভাসকার ট্রফির শেষ টেস্টে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরা। যার কারণে তিনি ছিটকে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। বর্তমানে বুমরা বেঙ্গালুরু এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন। তবে বর্তমানে রিপোর্ট বলছে তিনি এখনও পুরোপুরি ফিট নন। আইপিএলের শুরুর দিকের বেশ কয়েকটি ম্যাচে বুমরাকে পাবে না মুম্বই ইন্ডিয়ান্স।
7
7
আসন্ন আইপিএলের নিলামের আগে উঠতি পেসার মায়াঙ্ক যাদবকে ১১ কোটি টাকায় রিটেন করেছিল লখনউ সুপার জায়ান্টস। জানা গিয়েছে, চোট সারিয়ে এখনও সুস্থ হওয়ার পথে রয়েছেন তিনি। সে কারণে আইপিএলের প্রাথমিক পর্বে নাও দেখা যেতে পারে তাঁকে।