কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ। সরকারি এই সংস্থায় কাজ শেখার আগ্রহ থাকে অনেকেরই। এবার তাঁদের জন্যই রয়েছে সুযোগ।
2
8
সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর অধীনস্থ সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল)-এ র তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, দেশজুড়ে বিভিন্ন শহরে সংস্থার একাধিক কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে।
3
8
জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ করা হবে ডিজাইন ট্রেনি এবং ম্যানেজমেন্ট ট্রেনি বা শিক্ষানবিশ পদে। শিক্ষানবিশদের ৫২ সপ্তাহ ধরে সংস্থায় হাতেকলমে কাজ শেখার বিশেষ সুযোগ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হলে তাঁদের স্থায়ী ভাবে নিয়োগ করা হবে।
4
8
সংস্থায় ইলেক্ট্রনিক্স, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেটালার্জি-র মতো বিভাগে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন শিক্ষানবিশেরা।
5
8
বিজ্ঞপ্তি অনুযায়ী, উভয় পদে মোট ১২০ জনকে নিয়োগ করা হবে। আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়।
6
8
প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তদের বৃত্তি দেওয়া হবে মাসে ৫০,০০০ টাকা। এ ছাড়া অন্য খাতে ভাতাও দেওয়া হবে। স্থায়ী পদে নিয়োগ হলে মাসিক বেতনকাঠামো হবে ৫০,০০০-১,৬০,০০০ টাকা।
7
8
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন ১৪ অগস্ট। সংরক্ষিতরা ছাড়া বাকিদের জন্য আবেদনমূল্য ৫০০ টাকা।
8
8
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে অনলাইন কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী সেপ্টেম্বর মাসেই হবে দু'টি পরীক্ষা।