কেন্দ্রীয় সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই বেতন ও পেনশন বৃদ্ধির জন্য অপেক্ষা করে রয়েছেন। অষ্টম বেতন কমিশন গঠনের পর থেকেই কর্মী ও অবসরপ্রাপ্তরা নতুন বেতন কাঠামো নিয়ে নানা প্রশ্ন তুলছেন। কমিশন রিপোর্ট জমা দিলেই কি কর্মীদের বেতন বেড়ে যাবে, নাকি তার পরেও অপেক্ষা করতে হবে?
2
11
বেতন কমিশনের রিপোর্ট জমা পড়া এবং নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া দু’টি আলাদা বিষয়। কমিশন সুপারিশ জমা দেওয়ার পর তা খতিয়ে দেখবে কেন্দ্রীয় সরকার। প্রয়োজন অনুযায়ী সুপারিশের বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে।
3
11
তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত এবং কার্যকর করার নির্দেশিকা জারি হতে পারে। ফলে রিপোর্ট জমা পড়ার সঙ্গে সঙ্গেই কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি বেতন ঢুকবে, এমন কোনও নিশ্চয়তা নেই।
4
11
২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছিল। কমিশনের চেয়ারপার্সন করা হয়েছে বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে। সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক পুলক ঘোষ এবং সদস্য-সচিব পঙ্কজ জৈন।
5
11
কমিশনকে ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। সেই হিসাবে রিপোর্ট জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা ২০২৭ সালের মে মাস। তার আগেই রিপোর্ট জমা পড়বে কি না, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিয়তা নেই।
6
11
কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর কেন্দ্র তাদের সুপারিশগুলি পর্যালোচনা করবে। বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাবগুলি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের মতামত এবং আর্থিক প্রভাবও বিবেচনা করা হতে পারে।
7
11
এর পরেই কোন কোন সুপারিশ গ্রহণ করা হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অনুমোদনের পর নতুন বেতন কাঠামো কার্যকর করার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হবে। এই পুরো প্রক্রিয়ায় কত দিন সময় লাগবে, তা ঠিক নেই।
8
11
মে মাসের মধ্যে রিপোর্ট জমা পড়লেও বাকি প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক মাস লাগতে পারে। কিছু কর্মী সংগঠনের প্রতিনিধির অনুমান, এই প্রক্রিয়ায় তিন থেকে ছয় মাস বা তারও বেশি সময় লাগতে পারে। সেই হিসাবে ২০২৭ সালের শেষের দিকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে।
9
11
অনেকের ধারণা, অষ্টম বেতন কমিশন ১ জানুয়ারি ২০২৬ থেকে জারি হতে পারে। কেন্দ্র যদি সুপারিশ অনুমোদন করে ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করে, তা হলে মাঝের সময়ের বকেয়া অর্থ বা এরিয়ার পেতে পারেন সরকারি কর্মীরা।
10
11
অষ্টম বেতন কমিশনে কর্মীদের বেতন বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ফিটমেন্ট ফ্যাক্টর। এই গুণক ব্যবহার করে বর্তমান মূল বেতন থেকে সংশোধিত মূল বেতন নির্ধারণ করা হয়।
11
11
উদাহরণ হিসেবে, কোনও কর্মীর বর্তমান মূল বেতন যদি ১৮,০০০ টাকা হয় এবং ভবিষ্যতে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ নির্ধারণ করা হয়, তা হলে হিসাব অনুযায়ী সংশোধিত মূল বেতন হবে ৪৬,২৬০ টাকা।