রোজ ৫০ টাকা জমিয়ে ৩৫ লক্ষ টাকার তহবিল কীভাবে গড়বেন? এই প্রকল্পে রয়েছে বোনাস, ঋণের সুবিধাও
নিজস্ব সংবাদদাতা
২৬ জুন ২০২৬ ১৯ : ১৭
শেয়ার করুন
1
13
ভারতীয় পোস্ট অফিস নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিশেষ করে মধ্যবিত্ত পরিবার ও গ্রামীণ এলাকার মানুষের কাছে এটি দীর্ঘদিন ধরে সঞ্চয়ের একটি নির্ভরযোগ্য জায়গা।
2
13
সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ডাক বিভাগে ছোট শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক, সকলের জন্য সবার জন্যই রয়েছে আলাদা পরিকল্পনা। তাই দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার জন্য পোস্ট অফিসকে অনেকেই ভরসার জায়গা হিসেবে বেছে নেন।
3
13
পোস্ট অফিসে গ্রামীণ এলাকার মানুষের জন্য রয়েছে গ্রাম সুরক্ষা যোজনা। এই প্রকল্পে বিমার পাশাপাশি দীর্ঘমেয়াদি সঞ্চয়ের সুবিধাও পাওয়া যায়।
4
13
এই প্রকল্পে ছোট অঙ্কের সঞ্চয় ভবিষ্যতে বড় তহবিলে পরিণত হতে পারে। গ্রাম সুরক্ষা যোজনা গ্রামীণ ডাক জীবন বিমা (RPLI)-এর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প।
5
13
নিরাপদ বিনিয়োগের পাশাপাশি দীর্ঘমেয়াদি নিশ্চিত রিটার্নের সুযোগ রয়েছে। মধ্যবিত্তদের জন্য এই সঞ্চয় প্রকল্প লাভজনক৷ ১৯ বছর থেকে ৫৫ বছর বয়সী যে কোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পে যোগ দিতে পারেন।
6
13
এখানে ন্যূনতম বিমার অঙ্ক রাখা হয়েছে মাত্র ১০,০০০ টাকা। অন্যদিকে, সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমার সুবিধা নেওয়া যায়। ফলে কম আয়ের মানুষ থেকেও শুরু করে বড় আর্থিক পরিকল্পনা করা ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।
7
13
প্রতিদিন মাত্র ৫০ টাকা বা মাসে প্রায় ১,৫০০ টাকা নিয়মিত জমা করেও দীর্ঘমেয়াদে এই প্রকল্পের মাধ্যমে ভাল তহবিল তৈরি করা সম্ভব। মেয়াদ শেষে এই বিনিয়োগ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ থাকতে পারে।
8
13
গ্রাহকদের সুবিধার জন্য পোস্ট অফিস এই প্রকল্পে একাধিক প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থা রেখেছে। গ্রাহকরা মাসিক, তিন মাস পর পর, ছয় মাস পর পর কিংবা বছরে একবার টাকা জমা করতে পারবেন৷
9
13
এই প্রকল্পের আরও একটি সুবিধা হল, পলিসি নেওয়ার চার বছর পর থেকে ঋণের সুবিধা পাওয়া যায়।
10
13
কোনও কারণে পলিসি চালিয়ে যাওয়া সম্ভব না হলে তিন বছর পর তা বন্ধ বা সারেন্ডার করার সুযোগও রয়েছে।
11
13
এই প্রকল্পে বিনিয়োগ করলে পাঁচ বছর পর থেকে ভালো বোনাস পাওয়ার সুবিধাও রয়েছে।
12
13
গ্রাম সুরক্ষা যোজনার নিয়ম অনুযায়ী, পলিসিহোল্ডারের বয়স ৮০ বছর হলে সম্পূর্ণ ম্যাচুরিটি অর্থ প্রদান করা হয়।
13
13
নিরাপদ বিনিয়োগ, জীবন বিমা এবং দীর্ঘমেয়াদি সঞ্চয়ের সুবিধা—এই তিনটি সুবিধা একসঙ্গে পাওয়ার কারণে গ্রামীণ এলাকার মানুষের মধ্যে এই প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।