সাধারণ মানের আহারের দিন শেষ। এবার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে রোগীদের খাদ্যতালিকায় বিপুল বদল। প্রতিদিনের খাদ্যতালিকায় কী কী থাকছে, তাও এবার প্রকাশ্যে।
2
8
রাজ্যের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে রোগীদের খাদ্যতালিকা প্রকাশ করেছেন। মেনুতে কী কী থাকছে, তাও জানিয়েছেন তিনি।
3
8
মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানিয়েছেন, "পয়লা আগস্ট থেকেই রাজ্যের সরকারি হাসপাতালে রোগীদের খাদ্যতালিকা বদলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লক্ষ্য সুস্থ বাংলা।"
4
8
তাঁর কথায়, "সুস্থ বাংলা গড়তে রোগীদের আহার তালিকার জন্য দৈনিক বরাদ্দ ৫৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হল।"
এরপর দুপুরে রোগীদের পাতে থাকবে ভাত, ডাল, আলুর তরকারি, সবজির তরকারি, রুই অথবা কাতলা মাছ। সন্ধ্যায় ও রাতে আবারও বদলে যাবে মেনু।
7
8
কী কী থাকছে? বিকেলে রোগীরা আবারও পাবেন চা ও দু'টি বিস্কুট। সন্ধ্যায় থাকবে মুড়ি, বাদাম, শসা। রাতে ভাত, রুটি, ডাল, আলুর তরকারি, সেদ্ধ ডিম, একটি করে চিজ।
8
8
পয়লা আগস্ট থেকেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের রোগীদের এই তালিকা অনুযায়ীই খাবার পাবেন। ক্ষমতার পালাবদলের পরেই শুভেন্দু অধিকারীর সরকারের এই পদক্ষেপে যারপরনাই খুশি সকলে।