ভ্যাপসা গরম যেন কাটতেই চাইছে না। ছিটেফোঁটা বৃষ্টি হলেও সেই গরম রয়েই গিয়েছে। তাই অল্পেই ক্লান্ত হয়ে পড়ছে শরীর। এই সময় শেষ পাতে ঠান্ডা দই খেলে মন্দ হয় না।
2
10
গন্ধরাজের তো অনেক আইটেম খেলেন। এবার চেখে দেখুন গন্ধরাজ মিষ্টি দই। গরমের দুপুর কিংবা ঘরোয়া অনুষ্ঠানের শেষ পাত একেবারে জমে যাবে।
3
10
এই দই বানাতে লাগবে ১ লিটার ফুল ক্রিম দুধ, মিষ্টি বা টক দই ৩ টেবিল চামচ (জল ঝরানো), চিনি ১ কাপ (স্বাদমতো), গন্ধরাজ লেবু ১টা, গন্ধরাজ লেবুর পাতা ২টো।
4
10
প্রথমে একটি পাত্রে দুধ ফুটিয়ে ১ লিটার থেকে কমিয়ে প্রায় ৭০০ মিলি করে নিন। দুধ ফোটার সময় তাতে ২টি গন্ধরাজ লেবুর পাতা ভাল করে ধুয়ে দিয়ে দিন। এতে দুধে চমৎকার গন্ধ তৈরি হবে। দুধ ঘন হলে নামিয়ে পাতাগুলো ফেলে দিন।
5
10
অন্য একটি পাত্রে ৩ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ জল দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। চিনি গলে লালচে সোনালী রঙ (ক্যারামেল) ধারণ করলে, তাতে সাবধানে সামান্য গরম দুধ মিশিয়ে দিন।
6
10
এবার এই ক্যারামেলের মিশ্রণটি বাকি দুধের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এতে দইয়ের রঙ সুন্দর হবে। বাকি চিনিটুকুও দুধে মিশিয়ে দিন।
7
10
দুধ হালকা গরম অবস্থায় (আঙুল ডোবানো যায় এমন তাপমাত্রা) নামিয়ে নিন। এবার এতে ১ চা চামচ গন্ধরাজ লেবুর রস এবং সামান্য লেবুর খোসা কুচি মিশিয়ে দিন। মনে রাখবেন, দুধ বেশি গরম থাকলে লেবুর রসে দুধ কেটে যেতে পারে।
8
10
জল ঝরানো দই ভাল করে ফেটিয়ে হালকা গরম দুধে ঢেলে দিন। দুধ ও দই খুব ভাল করে মিশিয়ে ফেনা তৈরি করুন। এবার মিশ্রণটি মাটির ভাঁড়ে বা কাঁচের পাত্রে ঢালুন।
9
10
পাত্রটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে কোনও গরম জায়গায় ৭-৮ ঘণ্টা রেখে দিন। দই জমে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করুন।