৯ ক্যারেট সোনার গয়না কেনার আগে অবশ্যই দেখে নিন এই চারটি চিহ্ন
নিজস্ব সংবাদদাতা
৭ মে ২০২৬ ১৫ : ১৫
শেয়ার করুন
1
11
২০২১ সালের জুন মাস থেকে হলমার্কবিহীন সোনার গয়না বিক্রি করা ভারতে আইনত নিষিদ্ধ।
2
11
২২ বা ১৮ ক্যারেটের তুলনায় ৯ ক্যারেট সোনার গয়না অনেক কম দামে পাওয়া যায়। যাঁদের বাজেট কম, কলেজপড়ুয়া তরুণী কিংবা প্রথমবার সোনার গয়না কিনতে চাওয়া তরুণ-তরুণীর জন্য এটি আদর্শ।
3
11
৯ ক্যারেট সোনায় বিনিয়োগের জন্য নয়, এখানে ফ্যাশনের গুরুত্ব বেশি। বিয়ে কিংবা দীর্ঘমেয়াদি সঞ্চয়ের ভাবনা থাকলে ২২ ক্যারেট সোনাই ভরসা।
4
11
৯ ক্যারেট সোনায় যেহেতু সোনার পরিমাণ খুবই কম থাকে তাই এই গয়না পরবর্তীকালে বিক্রি করে বিশেষ টাকা পাওয়া যায় না৷
5
11
৯ ক্যারেট গয়না কেনার আগে দেখে নিন BIS লোগো— সরকারি অনুমোদনের প্রতীক। ৯ ক্যারেট গয়না কেনার সময় দেখে নেবেন৷
6
11
বিশুদ্ধতা চিহ্ন ‘৩৭৫’— এটিই বলে দেবে ৯ ক্যারেট গয়নায় ৩৭.৫ শতাংশ খাঁটি সোনা রয়েছে।
7
11
তৃতীয়ত, HUID নম্বর— ছয় অঙ্কের একটি অনন্য আলফানিউমেরিক কোড, যা প্রতিটি গয়নার আলাদা পরিচয়পত্র। এই নম্বর দেখে কিনবেন৷
8
11
চতুর্থত, অ্যাসেয়িং সেন্টারের চিহ্ন— যে পরীক্ষাগারে গয়নাটির বিশুদ্ধতা যাচাই হয়েছে।
9
11
খাঁটি সোনার পরিমাণ কম থাকায় এবং অন্যান্য ধাতুর অনুপাত বেশি থাকায় ৯ ক্যারেটের গয়না তুলনামূলক বেশি শক্ত ও টেকসই।
10
11
প্রতিদিন পরার জন্য, বিশেষ করে অফিস বা কলেজে যাওয়ার সময় হালকা চেন, সাধারণ আংটি বা ছোট কানের দুলের জন্য এটি বেশ মানানসই।
11
11
৯ ক্যারেট সোনার রং ২২ ক্যারেটের সেই গাঢ়, উজ্জ্বল হলুদাভ আভার তুলনায় কিছুটা ফিকে। দীর্ঘদিন ব্যবহারে কারো কারো চামড়ায় হালকা অস্বস্তি বা অ্যালার্জিও দেখা দিতে পারে।