পশ্চিম এশিয়ায় উত্তেজনার পারদ তুঙ্গে। দু'দিন আগেই ইরানে ঐতিহাসিক সামরিক হামলার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সৌদি আরব ও অন্যান্য দেশের মধ্যস্থতায় শেষমেশ বাতিল হয় যুদ্ধের ছক। তাই নতুন মাসে সপ্তাহের শুরুতেই হলদু ধাতুর দাম উর্ধ্বমুখী।
2
8
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর হামলা স্থগিত করার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। ফলে সোমবার, ৩ অগস্ট সামান্য বেড়েছে সোনা ও রুপার দাম।
3
8
সিএনবিসি-র প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, রবিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান ইরানের সঙ্গে শীঘ্রই নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হতে পারে। সেই ঘোষণার পর এশিয়ার বাজারে তেলের দাম কিছুটা কমে। তবে দেশের বাজারে সোনা ও রূপোর দাম উর্ধ্বমুখীই রয়েছে।
4
8
আজ দেশের মেট্রো শহরগুলিতে সোনার দাম কত? দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনার দাম ১৪৩,১৫০ টাকা (প্রতি ১০ গ্রাম) এবং ২২ ক্যারেট সোনার দাম ১৩১,২২১ টাকা (প্রতি ১০ গ্রাম)।
5
8
মুম্বইতে ২৪ ক্যারেট সোনার দাম ১৪৩,৪০০ টাকা (প্রতি ১০ গ্রাম) এবং ২২ ক্যারেট সোনার দাম ১৩১,৪৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)
6
8
বেঙ্গালুরুতে ২৪ ক্যারেট সোনা্র দাম ১৪৩,৫১০ টাকা (প্রতি ১০ গ্রাম) এবং ২২ ক্যারেট সোনার দাম ১৩১,৫৫১ টাকা (প্রতি ১০ গ্রাম)।
7
8
কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ১৪৩,২১০ (প্রতি ১০ গ্রাম) এবং ২২ ক্যারেট সোনার দাম ১৩১,২৭৬ টাকা (প্রতি ১০ গ্রাম)
8
8
হায়দরাবাদে ২৪ ক্যারেট সোনার দাম ১৪৩,৭৪০টাকা (প্রতি ১০ গ্রাম) এবং ২২ ক্যারেট সোনার দাম ১৩১,৭৮৬ টাকা (প্রতি ১০ গ্রাম)।