সোনার দামে ওঠানামা অব্যাহত। চলতি সপ্তাহের মাঝামাঝি থেকেই সোনার দামে একধাক্কায় বিরাট বদল হয়েছে। যা ঘিরে সোনার বাজারেও মহাধস।
2
12
চলতি সপ্তাহান্তে আবারও সোনার দাম খানিকটা বেড়েছে। যদিও গত কয়েকদিনের তুলনায় আজ সোনার দামে বিরাট হেরফের হয়নি।
3
12
আজ শনিবার, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম প্রায় ৫০০ টাকা বেড়েছে। ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫০০০ টাকা বেড়েছে।
4
12
এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৪৫০ টাকা বেড়েছে। ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৪৫০০ টাকা বেড়েছে।
5
12
সপ্তাহান্তে আবারও সোনার দাম কেন বাড়ছে? ইসলামাবাদে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে।
6
12
সমঝোতা হলেও, এখনও চূড়ান্ত হয়নি। ইরানের ১০ দফা শর্ত এখনও চলছে। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির কী পরিস্থিতি থাকে, তার দিকেই মুখিয়ে আছেন বিনিয়োগকারীরা।
7
12
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে আজ ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৫ ডলারে নেমে এসেছে। অন্যদিকে ডব্লিউটিআই তেলের দাম ব্যারেল প্রতি ৯৬ মার্কিন ডলারে অপরিবর্তিত রয়েছে।
8
12
তেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি, মার্কিন ডলার শক্তিশালী অবস্থানেও পরিবর্তন। যার জেরে সোনার বাজার সামান্য চাঙ্গা হয়েছে সপ্তাহান্তে।
9
12
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পরেও লেবাননে ভয়ঙ্কর হামলা করেছে ইজরায়েল। এরপর হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান। যার জেরে গত বৃহস্পতিবার সোনার দাম হুড়মুড়িয়ে কমেছিল।
10
12
শর্ত নিয়ে আলোচনার আবহে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। এর জেরে আন্তর্জাতিক বাজারেও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এবার সোনার দাম বাড়তে শুরু করল।
11
12
ভারতের সোনা ব্যবসায়ীরা জানিয়েছেন, সামনেই উৎসবের মরশুম। নববর্ষ, অক্ষয় তৃতীয়া। এই আবহে রাজ্যে রাজ্যে সোনা কেনার হিড়িক সাধারণত বাড়ে।
12
12
কিন্তু সোনার দাম বর্তমানে ওঠানামা করায়, সোনার চাহিদাও খানিকটা কমেছে। চলতি বছরে সোনার গয়না বিক্রির হার কমেছে বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা।