নববর্ষের আগেই সোনার বাজারে বিরাট ধাক্কা। আজ বুধবার বাড়ল ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। উৎসবের মরশুমে যা ঘিরে খানিকটা চিন্তা বাড়ল মধ্যবিত্তের।
2
12
এপ্রিলের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোনার দাম হুড়মুড়িয়ে কমেছিল। কিন্তু একদিন পরেই মঙ্গলবার আবারও বাড়ল সোনা ও রুপোর দাম।
3
12
আজ মঙ্গলবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম প্রায় ১৫০০ টাকা বেড়েছে। ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার ১৫ হাজার টাকা বেড়েছে।
4
12
পাশাপাশি বেড়েছে ২২ ক্যারাট সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩৫০ টাকা বেড়েছে। ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বেড়েছে প্রায় ১৪ হাজার টাকা।
5
12
কিন্তু কেন সোনার দাম বাড়ল হঠাৎ? হরমুজ প্রণালী নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত এখনও কমেনি। দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই দ্বিতীয় শান্তি বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
6
12
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দ্বিতীয় শান্তি বৈঠকে বসতে পারে।
7
12
দ্বিতীয় শান্তি বৈঠক ইসলামাবাদ বা জেনেভায় হতে পারে। শান্তি বৈঠকের সম্ভাবনা প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক বাজারেও আজ বদল ঘটেছে।
8
12
মঙ্গলবার একধাক্কায় বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আজ ব্রেন্ট ক্রুড তেলের প্রতি ব্যারেলের দাম ফের ১০০ মার্কিন ডলারের নীচে নেমেছে।
9
12
পাশাপাশি মার্কিন ডলার আগের মতো শক্তিশালী অবস্থানেও নেই। যার প্রভাব পড়েছে সোনার বাজারে। এদিন ফের আন্তর্জাতিক বাজারেও সোনা ও রুপোর দাম হাজার হাজার টাকা বেড়েছে।
10
12
গত সপ্তাহান্তে ইসলামাবাদে শান্তি বৈঠক ভেস্তে যেতেই সোনার দামে বিরাট পতন হয়েছিল। নববর্ষের আগেই যা ঘিরে খানিকটা স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ।
11
12
ওয়াকিবহাল মহলের দাবি, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সোনার দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে। দ্বিতীয় শান্তি বৈঠকের পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ করবে, তার ওপরে নির্ভর করেছে তেলের দাম ও সোনার বাজার।
12
12
দ্বিতীয় শান্তি বৈঠকের পরেও সমঝোতা না হলে, সোনার দাম আবারও কমতে পারে। তেলের দাম আবারও বাড়তে পারে।