সোনার দামে ওঠানামা অব্যাহত। নববর্ষেও সোনার দাম সামান্য বেড়েছে। সামনেই অক্ষয় তৃতীয়া। তখন কি সোনার দাম আবারও বাড়তে পারে?
2
9
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে সোনার দাম একটানা নিম্নমুখী ছিল। এপ্রিলের মাঝামাঝি থেকে আবারও সোনার দাম বাড়তে শুরু করেছে।
3
9
আগামী রবিবার অক্ষয় তৃতীয়া। ধনতেরাসের পর এই দিনে সোনা কেনার হিড়িক বাড়ে। সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করেন বাঙালিরা।
4
9
সোনার দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। এখন কি সোনা কেন উচিত? ওয়াকিবহাল মহলের দাবি, অক্ষয় তৃতীয়াই সোনা কেনার সুবর্ণ সুযোগ।
5
9
সোনা ব্যবসায়ীদের মতে, অক্ষয় তৃতীয়ার পর সোনার দাম আরও বাড়তে পারে। চলতি বছরের শেষেই ১০ গ্রাম সোনার দাম এক লক্ষ ৮৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে যাবে।
6
9
ওয়াকিবহাল মহল জানিয়েছে, গত এক বছরে সোনা দুর্দান্ত রিটার্ন দিয়েছে। গত অক্ষয় তৃতীয়ার পর থেকে দাম প্রায় ৬০% বেড়েছে। এর প্রধান কারণ হলো বৈশ্বিক উত্তেজনা, ডলারের ওঠানামা এবং মুদ্রাস্ফীতির উদ্বেগ।
7
9
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে গত ২ মার্চের পর থেকে সোনার দাম ১০ শতাংশ কমেছিল। বিশেষজ্ঞদের ধারণা, এখন থেকে আগামী কয়েক মাসে সোনার দাম আরও ১০ দাম বাড়বে।
8
9
গোল্ডম্যান স্যাকস, আমেরিকার এক শীর্ষস্থানীয় ব্যাঙ্কিং প্রতিষ্ঠান। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষে এবং ২০২৭ সালের শুরুতে প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার ৪০০ ডলার ছুঁতে পারে।
9
9
আরেক আমেরিকান বহুজাতিক ব্যাঙ্ক জে পি মর্গ্যানের গ্লোবাল কমোডিটি স্ট্র্যাটেজি টিমের হেড নাতাশা ক্যানেভা জানিয়েছেন, ২০২৬ সালের শেষে প্রতি আউন্স সোনার দাম পৌঁছে যেতে পারে ৫ হাজার ডলারে।