গত দু'দিনে সোনার দাম ১৫ হাজার টাকা বেড়েছে। আজ বুধবার সন্ধ্যায় কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৪ হাজার ৪৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৬ হাজার ৬৭০ টাকা।
3
8
সোমবারের তুলনায় বুধবার একধাক্কায় ১৫ হাজার টাকা দাম বেড়েছে ১০ গ্রাম সোনার দাম। পাশাপাশি বেড়েছে রুপোর দামও।
4
8
সাধারণ যুদ্ধের আবহে সোনার দাম বাড়ে। অতীতে তার সাক্ষীও থেকেছেন সকলে। কিন্তু ইরান যুদ্ধের আবহে উলটপূরাণ ঘটেছে। সোনার দাম একটানা কমেছে।
5
8
ইরান যুদ্ধ এখনও থামেনি। তা সত্ত্বেও সোনার দাম কেন বাড়ছে ফের? বিশেষজ্ঞরা জানিয়েছেন, মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বেড়ে যাওয়ার আশঙ্কায় সোনার দাম কমতে শুরু করেছিল।
6
8
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সম্ভাবনার কথা জানিয়েছেন একাধিকবার। ওয়াকিবহাল মহলের অনুমান, যুদ্ধ পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসতেই বিশ্ববাজারেও পরিবর্তন ঘটতে চলেছে।
7
8
মার্কিন ডলারের অবস্থান এদিন আগের তুলনায় শক্তিশালী নয়। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর পরেই কমেক্স অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে।
8
8
বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিনে সোনার দাম আবারও বাড়তে পারে। তবে সর্বকালের রেকর্ড ভাঙার সম্ভাবনা নেই। সোনার দাম আগামী কয়েকদিনে ওঠানামা করবেই।