বন্ধু হোক প্রিয়জন, আত্মীয়স্বজন, সুখবর ভাগ করার পরেই 'টাচ উড' বলেন অনেকেই। কখনও কখনও আবার বলেন, কারও নজর না লাগে! কারণ, কুনজর লাগলেই ভাল পরিকল্পনা ভেস্তে যাওয়ার ভয় পান কেউ কেউ।
2
7
কিন্তু জানেন কি, ভাল খবর, স্বপ্নপূরণের খবর ভাগ করে নেওয়ার পরেই কেন 'টাচ উড' বলা হয়? অনেকেই আবার বলার সঙ্গে সঙ্গে কাঠ ছুঁয়েও দেখেন। কাঠ ছুঁলেই বা কী লাভ হয়?
3
7
এর ইতিহাস বেশ পুরনো। ইদানিং এই ট্রেন্ড শুরু হয়নি। অতি প্রাচীন এই রীতি যুগ যুগ ধরে গোটা বিশ্বেই অনেকেই মেনে চলেন। সুখবর ভাগ করার পরেই কাঠ ছুঁয়ে দেখেন অথবা 'টাচ উড' বলেন।
4
7
প্রাচীনকাল থেকেই অনেকের বিশ্বাস, কাঠ ছুঁয়ে কিছু বললে কুনজর পড়ে না। অমঙ্গল, কুনজর এড়িয়েও যাওয়া যায়। সুখবর ভাগ করেই কাঠ ছুঁলে, কারও নজর লাগে না।
5
7
প্রাচীনকালে অনেকের বিশ্বাস ছিল, গাছে ভাল আত্মারা থাকেন। তাই সুখবর জানিয়ে দু'বার গাছ বা কাঠ ছুঁয়ে দিতেন। একবার সুখবর জানানোর জন্য, আরেকবার ধন্যবাদ জানানোর জন্য।
6
7
অনেক জায়গাতেই আবার গাছ পুজো করার রীতি রয়েছে। গাছ যেহেতু অক্সিজেন দিয়ে জীবন বাঁচিয়ে রাখে, তাই গাছকে পবিত্র হিসেবে মনে করা হয় বহু স্থানেই।
7
7
গাছ বা কাঠ স্পর্শ করে প্রার্থনা করলে, সৌভাগ্য বাড়ে বলেও অনেকের বিশ্বাস। সুখবর ভাগ করে কাঠ ছুঁলেই, সুখের পথে আর কোনও বাধা থাকে না বলেই অনেকের বিশ্বাস।