দোকানের মতো ঘুগনি বাড়িতে কীভাবে বানাবেন? দেখে নিন রেসিপি
নিজস্ব সংবাদদাতা
২১ জুন ২০২৬ ২৩ : ০৪
শেয়ার করুন
1
11
রাস্তার ধারের দোকানের মতো ঘুগনির স্বাদ বাড়িতে কিছুতেই আসে না? এই আক্ষেপ অনেকেই করেন৷ তবে কিছু টিপস মেনে বানালে আপনার হাতের ঘুগনিতেও আসবে একেবারে দোকানের মতো স্বাদ ও দারুণ রং। দেখে নিন কীভাবে বানাবেন।
মটর ভালো করে ধুয়ে সারারাত বা অন্তত ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর প্রেশার কুকারে মটর, স্বাদমতো নুন ও পরিমাণমতো জল দিয়ে ৪টে সিটি দিন।
4
11
খেয়াল রাখবেন জল যেন মটরের থেকে এক কর উপরে থাকে। ঘুগনির ঝোল ঘন করার জন্য কিছুটা সিদ্ধ মটর আলাদা করে একটু পিষে রাখুন।
5
11
খেয়াল রাখবেন জল যেন মটরের থেকে এক কর উপরে থাকে। ঘুগনির ঝোল ঘন করার জন্য কিছুটা সিদ্ধ মটর আলাদা করে একটু পিষে রাখুন।
6
11
ভাজা মশলা তৈরি করার জন্য একটি প্যানে শুকনো লঙ্কা, এলাচ ও লবঙ্গ ৩০-৪০ সেকেন্ড ভেজে নিন। এরপর জিরে, ধনে ও মৌরি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিন।
7
11
কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ১ চামচ চিনি দিন। এতে ঘুগনির রং খুব সুন্দর হয়। চিনি গলে ক্যারামেলাইজ হলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন। এরপর আদা-রসুন বাটা দিন। কাঁচা গন্ধ চলে গেলে ছোট কিউব করে কাটা আলু দিয়ে দিন।
8
11
আলু হালকা ভাজা হলে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিন। কিছুক্ষণ নেড়ে টমেটো কুচি দিন। টমেটো নরম হওয়া পর্যন্ত কষান। এরপর ধনে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন।
9
11
মশলা কষানো হয়ে গেলে সামান্য ম্যাশ করে রাখা মটর ও বাকি সিদ্ধ করে রাখা মটর জল সমেত কড়াইতে ঢেলে দিন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন৷ এবার ফুটতে দিন৷
10
11
ঘুগনি ফুটে উঠলে তৈরি করে রাখা স্পেশাল ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দিন। এই সময় আঁচ বাড়িয়ে রাখুন৷ ৩-৪ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।
11
11
একটি প্লেটে গরম ঘুগনি নিয়ে তার উপর পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, সামান্য তেঁতুল জল, পাতিলেবুর রস এবং ভুজিয়া ছড়িয়ে পরিবেশন করুন একদম দোকানের মতো ঘুগনি।