মহিলাদের ক্ষমতায়ন এবং গণপরিবহণ ব্যবস্থায় মহিলারা যাতে আরও সহজে যাতায়াত করতে পারেন সে কারণে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
2
12
সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি বাসে এবার থেকে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।
3
12
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসে পরিষেবা চালু করবে।
4
12
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের নাগরিক হলে তবেই সেই মহিলা এই সুবিধা পাবেন। সেক্ষেত্রে সেই মহিলাকে ভোটার কার্ড বা আধার কার্ড বা যেকোনও পরিচয় পত্রের মাধ্যমে তাঁকে প্রমাণ করতে হবে তিনি এই রাজ্যের নাগরিক।
5
12
স্থানীয় এবং দূরপাল্লার বাসে উভয়ের ক্ষেত্রেই এই সুবিধা পাবেন মহিলারা। তবে রাজ্য সরকারি বাস হতে হবে। বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
6
12
এই প্রকল্পের আওতায় প্রত্যেক মহিলাকে উপভোক্তাকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। ডিজিটাল কিউআর কোডযুক্ত ওই কার্ডে থাকবে উপভোক্তার নাম ও ছবি।
7
12
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে আবেদন জানিয়ে এই কার্ড সংগ্রহ করা যাবে। এটা দেখালেই আর পয়সা দিয়ে টিকিট কাটতে লাগবে না।
8
12
তবে স্মার্ট কার্ড চালু হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে সরকার। ততদিন বৈধ পরিচয়পত্র দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুবিধা দেওয়া হবে।
9
12
পরিচয় যাচাইয়ের পর বাসের কন্ডাক্টর মহিলাদের হাতে ‘জিরো ভ্যালু টিকিট’ বা ‘থার্মাল পেপার টিকিট’ তুলে দেবেন।
10
12
রাজ্যপালের অনুমোদনের পর জারি হওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
11
12
কিন্তু কীভাবে মিলবে এই স্মার্ট কার্ড? সরকারের বিজ্ঞপ্তিতে সেই কথাও স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে।
12
12
নির্দেশিকা অনুযায়ী, আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত পরিচয়পত্র, সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের পরিচয়পত্র, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড-সহ বিভিন্ন সরকারি নথির ভিত্তিতে এই স্মার্ট কার্ড ইস্যু করা হবে। সঙ্গে লাগবে ছবি।