হিন্দু ধর্মে ফলহারিণী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যাও বলা হয়ে থাকে, কারণ এই দিন ফলহারিণী কালী পুজো হয়। এই বছর ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে, কী কী লোকগল্প জড়িয়ে রয়েছে এর সঙ্গে, কী করলেই বা দেবীর কৃপা পাওয়া যায় জেনে নিন। ছবি- সংগৃহীত
2
8
চলতি বছর আগামী ১৬ মে ফলহারিণী অমাবস্যা পালিত হবে। শনিবার, ১৬ মে ভোর ৫ টা ১১ নাগাদ শুরু হচ্ছে এই তিথি। থাকবে ১৭ মে রবিবার মধ্যরাত দেড়টা পর্যন্ত। ছবি- সংগৃহীত
3
8
মনে করা হয়, ফলহারিণী অমাবস্যার দিন দেবী কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করে থাকেন। এদিন পুজোয় দেবী তুষ্ট হলে তিনি দুঃখ, দুর্দশা থেকে মুক্তি দেন। ছবি- সংগৃহীত
4
8
লোককথা অনুযায়ী এই তিথিতেই রামকৃষ্ণদেব ফলহারিণী অমাবস্যার দিন সারদা দেবীকে ষোড়শীদেবী জ্ঞানে পুজো করেছিলেন। ফলহারিণী অমাবস্যার পুজোকে তাই রামকৃষ্ণ মঠে ষোড়শী পুজো বলা হয়। ছবি- সংগৃহীত
5
8
এদিন কী করণীয়? দেবীকে পাঁচ রকমের ফল দিন। মরশুমের কোনও ফল দেবেন অবশ্যই। যেমন আম, জাম, লিচু, আঙুর, ইত্যাদি। ছবি- সংগৃহীত
6
8
এদিন দেবীকে পাঁচ রকম যে ফল দেবেন মনে রাখবেন তার একটা যেন তাঁর আপনার পছন্দের ফল হয়। এই ফল দেবীকে অর্পণ করে নিজের মনের কথা জানান। এতে আপনার মনোবাসনা পূর্ণ হবে। যতদিন না সেই ইচ্ছে পূরণ হচ্ছে সেই ফল খাবেন না। ছবি- সংগৃহীত
7
8
ফলহারিণী অমাবস্যার দিন মৌনব্রত পালন করুন। মনে করা হয় দেবী এতে তুষ্ট হন। ছবি- সংগৃহীত
8
8
দেবীর কৃপা পেতে, দুঃখ, দুর্দশা থেকে মুক্তি পেতে গরিবদের সামর্থ্য মতো কিছু জিনিস দান করুন। এছাড়া অশ্বত্থ গাছের গোড়ায় গঙ্গাজল ঢালুন। এর সঙ্গে দুধ ও কালো তিল মিশিয়ে দেবেন। ভাল ফল পাবেন। ছবি- সংগৃহীত