প্রবল গরমে বিদ্যুতের বিল দিতে দিতে হাঁপিয়ে উঠেছে আমজনতা। এর মধ্যে খবর মিলেছে জুলাই থেকে বাড়িতে বাড়িতে বসে যাচ্ছে স্মার্ট মিটার।
2
12
এর মধ্যেই বিদ্যুতের বিল থেকে বড় খবর প্রকাশ্যে এল। বাড়িতে বাড়িতে বিদ্যুতের বিল কমাতে এবার উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
3
12
বাংলায় ইলেকট্রিকের খরচ তুলনামূলকভাবে অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। এর আগেও একাধিকবার বিদ্যুতের বিল নিয়ে আন্দোলন হয়েছে।
4
12
জুলাই মাস থেকে বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসলে কত টাকার রিচার্জ করতে হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। তবে বিদ্যুৎ সহযোগী অ্যাপ থেকে পুরোটা নিয়ন্ত্রণ করা যাবে।
5
12
সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন। সেখান থেকেই বিদ্যুতের বিল কমানো নিয়ে বড় ঘোষণা করেন তিনি।
6
12
তিনি জানান, বাড়িতে বিদ্যুৎ বিলের চাপ কমাতে মোদি সরকারের প্রকল্প রয়েছে। তাতে আবেদন করলেই ফ্রি হয়ে যাবে কারেন্ট।
7
12
কেন্দ্রীয় সরকারের থেকে কীভাবে সাহায্য পাবেন? মুখ্যমন্ত্রী বলেন, বাড়িতে সোলার প্যানেল বসালেই আর বিল দিতে হবে না।