মহিলা হেনস্থায় 'জিরো টলারেন্স' শুভেন্দু সরকারের। রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই এবার যেতে হবে শ্রীঘরে৷ মহিলা সুরক্ষায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 'দুর্গা সুরক্ষা স্কোয়াড'। পাশাপাশি সাইবার হেল্পডেস্কও চালু করা হয়েছে।
2
9
আরজি কর-কাণ্ডের পর থেকেই রাজ্যে মহিলা নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুমুল ক্ষোভ তৈরি হয়েছিল আমজনতার মধ্যে।
3
9
একের পর এক মহিলা ও শিশু নির্যাতনের ঘটনায় বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে প্রশাসনকে। প্রতিবাদের সুর চড়িয়ে ‘রাত দখল’-এর মতো কর্মসূচিতে রাস্তায় নেমেছিলেন কাতারে কাতারে মানুষ।
4
9
সেই জনরোষের চাপ মাথায় নিয়েই, এবার মহিলা সুরক্ষায় বড় পদক্ষেপ করল নতুন রাজ্য সরকার।
5
9
বৃহস্পতিবার নবান্ন থেকে রাজ্যের আইনশৃঙ্খলা ও মহিলাদের নিরাপত্তা জোরদার করতে একগুচ্ছ নতুন কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
6
9
এ দিন থেকেই রাজ্যের প্রতিটি থানায় আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল একটি করে বিশেষ ‘সাইবার ক্রাইম হেল্প ডেস্ক’।
7
9
বর্তমান যুগে দাঁড়িয়ে সাইবার অপরাধের হাত থেকে মহিলাদের সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত।
8
9
এর পাশাপাশি, রাস্তায়ঘাটে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের প্রতিটি মহকুমায় মোতায়েন করা হচ্ছে বিশেষ পুলিশ বাহিনী, যার নাম দেওয়া হয়েছে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’।
9
9
প্রশাসনের শীর্ষ মহলের আশা, সরকারের এই জোড়া টেক্কা রাজ্যে মহিলাদের মনে ফের নিরাপত্তার ভরসা জোগাতে সাহায্য করবে।