সামনেই বিয়ে? তাহলে সাতপাকে বাঁধা পড়ার আগে সঙ্গীর সঙ্গে অবশ্যই এই ৫ অর্থ সংক্রান্ত বিষয়ে আলোচনা করুন। নইলে ভবিষ্যতে হতে পারে বিস্তর সমস্যা। ছবি- সংগৃহীত
2
6
প্রতিটি পরিবারের আলাদা আলাদা অর্থনৈতিক পরিকল্পনা থাকে। সঙ্গীর সঙ্গে আপনার অর্থনৈতিক পরিকল্পনা আলোচনা করুন। আপনার পরিবারে কীভাবে টাকা ম্যানেজ করা হয়, কোনও প্রথা মানা হয় কিনা সেই সমস্ত বিষয়ে খোলাখুলি আলোচনা করুন। আপনি বেশি খরুচে, সঙ্গী সাশ্রয়ী হলে এই আলোচনার বিশেষ প্রয়োজন রয়েছে। ছবি- সংগৃহীত
3
6
বিয়ের আগে থেকেই গোল সেট করে নিন। কত টাকা সেভিংস করবেন প্রতি মাসে, আর সেটার লক্ষ্য কী সেটা স্থির করুন। এতে সঞ্চয় করতে সুবিধা হবে, অযৌক্তিক খরচ কমবে। নিজেদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে নিন। ছবি- সংগৃহীত
4
6
ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে বলে নয়, নিজেরা স্বাচ্ছন্দ্যে কীভাবে জীবনযাপন করতে পারবেন সেইদিকে নজর দিন। লোককে দেখানোর জন্য অতিরিক্ত খরচ করবেন না। ছবি- সংগৃহীত
5
6
কোন টাকা আপনি আপনার জন্য, কোনটা সঙ্গীর জন্য, আর কোনটি নিজেদের জন্য খরচ বা সাশ্রয় করতে পারবেন সেটা খোলামেলা আলোচনা করুন। ছবি- সংগৃহীত
6
6
কে কোন বিষয়ের দায়িত্ব নেবেন সংসারে, কোন খরচ বহন করবেন কে সেটাও কথা বলে নিন। সংসারের খরচ দুজনে ভাগাভাগি করে নিন। এতে কারও একার উপর চাপ পড়বে না। ছবি- সংগৃহীত