এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'আকভান'। আগামী ২৪ ঘণ্টা পরেই ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ভয়াবহ দুর্যোগের পূর্বাভাস আসতেই জেলায় জেলায় স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হল।
2
8
রাজ্যজুড়ে, বিশেষত উপকূলে তুমুল বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার দাপট শুরু হয়েছে ইতিমধ্যে। বৃহস্পতিবারের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি আরও বাড়বে। শুক্রবার দুপুরেই ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে।
3
8
ঝড়বৃষ্টির দাপট বাড়তেই টানা তিনদিন একাধিক জেলায় সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়া হল স্পেশাল রিলিফ কমিশনারের তরফে।
4
8
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় 'আকভান' ২০ নভেম্বর, শুক্রবার দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের (কনসীমা থেকে পুরী বা নরসাপুর থেকে পুরীর মধ্যবর্তী অঞ্চল) মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। পুরীর কাছেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে।
5
8
প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি হতেই ওড়িশার গঞ্জাম, গজপতি, পুরী, জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, কন্ধমালে আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত সমস্ত সরকারি, সরকারপোষিত ও বেসরকারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
6
8
স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। শনিবারের পরেও ঝড়বৃষ্টির দাপট জারি থাকলে, তারপরেও এই ছ'জেলায় স্কুল বন্ধ থাকতে পারে। পাশাপাশি বৃহস্পতিবার ও শুক্রবার খোরদা ও মালকানগিরিতেও স্কুল বন্ধ থাকবে।
7
8
বৃহস্পতিবার ওড়িশার গঞ্জাম, গজপতি, পুরী, জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, কন্ধমালে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। স্কুল বন্ধ থাকলেও, সরকারি কর্মীদের কাজে যোগ দিতেই হবে।
8
8
সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ২২ নভেম্বর রবিবার প্যর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।