দেবপ্রবোধিনী একাদশীতে শনি-চন্দ্র বিষ যোগ! সামান্য ভুলেও হতে পারে সর্বনাশ, কারা সতর্ক থাকবেন?
- 1
- 14
২০ নভেম্বর, শুক্রবার, দেবপ্রবোধিনী একাদশী। পাশাপাশি উত্তরভাদ্রপদ নক্ষত্রের সংযোগও থাকছে। জ্যোতিষ গণনা অনুসারে, চন্দ্র গোচর করবে মীন রাশিতে। সেখানে শনির সঙ্গে চন্দ্রের অবস্থানের ফলে তৈরি হবে বিষ যোগ। তবে এর পাশাপাশি বজ্র যোগ, পারিজাত যোগ, আনন্দাদি যোগ ও সুনফা যোগের প্রভাবও থাকবে।
- 2
- 14
এই গ্রহগতির প্রভাবে কোনও কোনও রাশির জাতকদের কর্মজীবনে উন্নতি ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আবার কয়েকটি রাশির জাতকদের স্বাস্থ্য, সম্পর্ক ও আর্থিক বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। দেখে নিন, ২০ নভেম্বর কোন রাশির কেমন কাটবে।
- 3
- 14
মেষ রাশি: শুক্রবার মেষ রাশির জাতকদের মোটামুটি কাটবে। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করাই ভাল। ভবিষ্যৎ নিয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সেই সিদ্ধান্তে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কাছের মানুষদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা নাও পেতে পারেন। পারিবারিক কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। নিজের স্বভাব ও আচরণে কিছুটা পরিবর্তন আনলে আটকে থাকা কাজ এগোতে পারে।
- 4
- 14
বৃষ রাশি: আগামীকাল স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। শারীরিক অসুস্থতার পাশাপাশি কোনও বিষয় নিয়ে মানসিক অশান্তিও বাড়তে পারে। ব্যবসায় নতুন কোনও কাজ শুরু করা বা বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে। ভাই বা ভাইপোর সঙ্গেও কোনও বিষয় নিয়ে বিবাদ হতে পারে। তাই সব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখুন।
- 5
- 14
মিথুন রাশি: নতুন কোনও কাজের পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে অভিজ্ঞ কারও পরামর্শ ও সহযোগিতা পাবেন। এর ফলে কাজের মান আরও ভাল হতে পারে। মনও বেশ ফুরফুরে থাকবে। পুরনো কোনও পরিচিতের সঙ্গে দেখা হয়ে আনন্দ পেতে পারেন।
- 6
- 14
কর্কট রাশি: পরিবার ও সন্তানদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন। তাঁদের সঙ্গে মতবিরোধ হলে গুরুত্বপূর্ণ দায়িত্ব বা পদ হারানোর আশঙ্কা রয়েছে। সহকর্মী বা অন্য কারও সঙ্গে অকারণে তর্কে জড়াবেন না। পরিবারের ব্যক্তিগত বিষয়েও নিজের মতামত প্রকাশ করার আগে পরিস্থিতি বুঝে নিন।
- 7
- 14
সিংহ রাশি: শুক্রবার তাড়াহুড়ো করে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। পরিবার বা ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনও প্রস্তাব এলে ভাল করে বিচার করে তবেই এগোন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। তাই নিজের উন্নতির স্বার্থে কিছু বিষয় এড়িয়ে চলাই ভাল। পরিবারে পারস্পরিক বোঝাপড়া বজায় রাখার চেষ্টা করবেন। তবে জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে।
- 8
- 14
কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জন্য দিনটি বেশ ভাল কাটতে পারে। দীর্ঘদিন ধরে মনে মনে যে পরিকল্পনা করছেন, তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের কাছ থেকেও সহযোগিতা পাবেন। পুরনো কোনও সমস্যা বা বিবাদের নিষ্পত্তি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বড় অঙ্কের লাভের যোগ রয়েছে। পারিবারিক পুরনো সমস্যাও আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন।
- 9
- 14
তুলা রাশি: আগামীকাল নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন। কর্মক্ষমতা বাড়বে এবং কাজের প্রতি মনোযোগও বজায় থাকবে। কর্মক্ষেত্রে বড় কোনও পরিবর্তন আপনার জন্য লাভজনক হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথিদের আনাগোনা বাড়তে পারে। তবে জীবনসঙ্গীর সঙ্গে ব্যক্তিগত বিষয় ভাগ করে নেওয়ার সময় সতর্ক থাকুন।
- 10
- 14
বৃশ্চিক রাশি: কোনও সুখবর পেতে পারেন। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও হতে পারে। ব্যবসার নতুন কাজ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করার সুযোগ আসবে। এর সুফল ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগে কারও কাছ থেকে টাকা ধার নিয়ে থাকলে তা ফেরত দিতে হতে পারে। ফলে আর্থিক চাপ তৈরি হতে পারে। জীবনসঙ্গী ও সন্তানদের স্বাস্থ্যের বিষয়েও চিন্তা বাড়তে পারে।
- 11
- 14
ধনু রাশি: শুক্রবার কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। স্বাস্থ্যের কারণে ভোগান্তি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়লে পারিবারিক অশান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় বড় কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বিনিয়োগের ক্ষেত্রেও সাবধান হতে হবে। না বুঝে কোথাও টাকা লাগালে ক্ষতির আশঙ্কা রয়েছে। নিজের ব্যক্তিগত কথা পরিবারের সকলের সঙ্গে ভাগ করে নেওয়া থেকেও বিরত থাকুন।
- 12
- 14
মকর রাশি: মকর রাশির জাতকদের জন্য শুক্রবার বেশ শুভ হতে পারে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বড় কোনও সম্পত্তি সংক্রান্ত চুক্তি করতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। আর্থিক দিক থেকেও দিনটি অনুকূল থাকবে। তবে পরিবারে বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে। কারও সঙ্গে অকারণে মজা বা ঠাট্টা করতে গিয়ে বিপদে পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর রাখার চেষ্টা করুন।
- 13
- 14
কুম্ভ রাশি: নতুন কোনও কাজের প্রয়োজনে দূরে কোথাও যেতে হতে পারে। যাত্রাপথে বা কাজের ক্ষেত্রে কিছু বাধা এলেও শেষ পর্যন্ত উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও বিবাদ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ সেই সমস্যা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্ত্রী ও সন্তানদের কথা ভেবে বাসস্থান পরিবর্তনের প্রয়োজনও দেখা দিতে পারে।
- 14
- 14
মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য শুক্রবার গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরনো কোনও বড় বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন। ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বড় অঙ্কের টাকা সঞ্চয় করার পরিকল্পনা করতে পারেন। তবে ব্যবসায় কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। পরিবারে মতের অমিল থেকে অশান্তি তৈরি হতে পারে। জীবনসঙ্গীর সামনে শ্বশুরবাড়ির লোকজনের সমালোচনা করা এড়িয়ে চলুন।
todays horoscopevish yogadaily horoscopehoroscopeEkadashi Shanidev Challengessaturn moon conjunction

















