ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রেল পরিষেবায় বড়সড় পরিবর্তন। অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়।
2
14
তার জেরে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করল দক্ষিণ উপকূল রেলওয়ে। বৃহস্পতিবার তিনটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
3
14
পাশাপাশি বিশাখাপত্তনম-কিরান্ডুল এক্সপ্রেস দু’দিনের জন্য বাতিল করা হয়েছে। ফলে এই রুটে যাতায়াতের পরিকল্পনা থাকলে যাত্রীদের আগে থেকেই সতর্ক হওয়া জরুরি।
4
14
রেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ১৯ নভেম্বর যাত্রা করার কথা ছিল এমন তিনটি ট্রেনের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১৮০৪৬ চার্লাপল্লি-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস। আগে ছাড়ার কথা ছিল সকাল ৮টা ৪০ মিনিটে।
5
14
পরিবর্তিত সময় অনুযায়ী ট্রেনটি ছাড়বে বিকেল ৩টে ৪০ মিনিটে। অর্থাৎ ৭ ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করবে।
6
14
১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস। নির্ধারিত সময় ছিল বিকেল ৩টে ৫৫ মিনিট। নতুন সময় বিকেল ৫টা ৫৫ মিনিট। অর্থাৎ ২ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে যাত্রা।
7
14
১৫২২৭ এসএমভিটি বেঙ্গালুরু-মুজফ্ফরপুর এক্সপ্রেস। আগে ছাড়ার কথা ছিল রাত ১২টা ৩০ মিনিটে। পরিবর্তিত সময় অনুযায়ী ট্রেনটি ছাড়বে সকাল ৮টা ৩০ মিনিটে। অর্থাৎ ৮ ঘণ্টা পিছিয়েছে যাত্রা।
8
14
সময়সূচি পরিবর্তনের পাশাপাশি বিশাখাপত্তনম-কিরান্ডুল রুটের দু'টি ট্রেন বাতিল করা হয়েছে। ১৮৫১৫ নম্বর বিশাখাপত্তনম-কিরান্ডুল এক্সপ্রেস ১৯ ও ২০ নভেম্বর চলবে না।
9
14
একইভাবে ১৮৫১৬ নম্বর কিরান্ডুল- বিশাখাপত্তনম এক্সপ্রেসও ওই দু'দিন বাতিল থাকবে। এই ট্রেনগুলিতে যাঁদের টিকিট বুক করা রয়েছে, তাঁদের বিকল্প যাতায়াতের ব্যবস্থা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
10
14
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় আখবান উত্তর অন্ধ্রপ্রদেশ-ইয়ানাম এবং দক্ষিণ ওডিশা উপকূলের দিকে এগোতে পারে। ২০ নভেম্বর দুপুর নাগাদ নরসাপুর থেকে পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
11
14
ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারে। সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
12
14
এই পরিস্থিতিতে রেললাইনে জল জমা, গাছ ভেঙে পড়া এবং পরিকাঠামোর ক্ষতির আশঙ্কা থেকেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
13
14
যাত্রার আগে NTES অ্যাপ অথবা ওয়েবসাইটে ট্রেনের নম্বর দিয়ে লাইভ স্ট্যাটাস দেখে নিন। প্রয়োজনে রেলের ১৩৯ নম্বরে ফোন করেও তথ্য জানতে পারবেন। পাশাপাশি স্টেশনের ঘোষণাও নিয়মিত শুনুন।
14
14
মনে রাখবেন, পুরনো টিকিটে লেখা সময়ের পরিবর্তে রেলের ঘোষিত নতুন সময় মেনেই স্টেশনে পৌঁছন। পরিস্থিতির পরিবর্তন হলে আরও ট্রেনের সময় বদল বা পরিষেবা বাতিল হতে পারে। তাই যাত্রার দিনও সর্বশেষ আপডেট যাচাই করে নেওয়া জরুরি।