আধার কার্ড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। হাতে আর মাত্র দেড় মাস। তার পরেই শেষ হতে চলেছে বিনামূল্যে আধার কার্ডের তথ্য সংশোধনের সুযোগ।
2
13
আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে আধারের নির্দিষ্ট কিছু তথ্য আপডেট করতে পারবেন গ্রাহকেরা। এরপর এই পরিষেবার জন্য টাকা খরচ করতে হতে পারে।
3
13
তবে এখন আর আধার সংক্রান্ত প্রতিটি কাজের জন্য ছুটতে হবে না আধার কেন্দ্রে। বাড়িতে বসেই স্মার্টফোনের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ দিচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
4
13
আধার পরিষেবাকে আরও সহজ করতে নতুন অ্যাপ্লিকেশন এনেছে UIDAI। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা নিজেদের আধার সংক্রান্ত একাধিক তথ্য পরিচালনা করতে পারবেন।
5
13
নতুন অ্যাপে বাড়ির ঠিকানা এবং মোবাইল নম্বর পরিবর্তনের সুবিধা রয়েছে। তবে এই পরিষেবার জন্য ৭৫ টাকা চার্জ দিতে হবে বলে জানানো হয়েছে।
6
13
এক্ষেত্রে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। কারণ, তথ্য পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে।
7
13
নতুন আধার অ্যাপের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি যুক্ত করতে পারবেন গ্রাহকেরা। ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে।
8
13
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই পরিষেবার জন্য চার্জ চালু হতে পারে। পাশাপাশি, আধার কার্ড ব্যবহার করে কোথায় এবং কখন অথেন্টিকেশন হয়েছে, তার বিস্তারিত ইতিহাসও দেখতে পারবেন ব্যবহারকারীরা।
9
13
কোনও সন্দেহজনক লেনদেন বা কার্যকলাপ নজরে এলে UIDAI-এর হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ ফোন করে অভিযোগ জানানো যাবে।
10
13
নতুন অ্যাপের আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল, একই অ্যাকাউন্টে পরিবারের সর্বাধিক পাঁচ জন সদস্যের আধার সংক্রান্ত তথ্য রাখা যাবে। তবে প্রত্যেক সদস্যের পরিচয় আলাদাভাবে যাচাই করতে হবে। ফলে পরিবারের একাধিক সদস্যের আধার পরিচালনা করা অনেকটাই সহজ হবে।
11
13
আধার জালিয়াতি এবং বায়োমেট্রিক তথ্যের অপব্যবহার আটকাতে নতুন অ্যাপে রয়েছে বায়োমেট্রিক লক করার সুবিধা। এই ফিচার চালু করলে আঙুলের ছাপ, চোখের মণি বা মুখের স্বীকৃতি ছাড়া বায়োমেট্রিক অথেন্টিকেশন করা সম্ভব হবে না। ফলে অন্য কেউ সহজে আধারের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করতে পারবেন না।
12
13
তবে সব তথ্য বাড়িতে বসে পরিবর্তন করা যাবে না। আধার অ্যাপের মাধ্যমে জন্মতারিখ এবং ছবি পরিবর্তনের সুবিধা নেই।
13
13
এই দু’টি তথ্য সংশোধন করতে হলে গ্রাহককে আধার কেন্দ্রে যেতে হবে। তাই সময় থাকতে প্রয়োজনীয় তথ্য আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।