দেশজুড়ে সাইবার প্রতারণায় ব্যবহৃত সিম কার্ড সরবরাহ চলছিল বাগদায় বসে? অভিযোগ তেমনটাই। আর সেই অভিযোগেই বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক বিক্রেতা এজেন্ট।
2
7
ধৃতের নাম মজনু মণ্ডল ওরফে সুজন (৪০)। তিনি উত্তর ২৪ পরগনার বাগদা থানার বেয়াড়া এলাকার বাসিন্দা।
3
7
তল্লাশি চালিয়ে প্রতারণায় ব্যবহৃত ২৫টি সক্রিয় এবং নিষ্ক্রিয় সিম কার্ড, দুটি মোবাইল ফোন, আঙ্গুলের ছাপ দেওয়া মেশিন-সহ গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী উদ্ধার করা হয়েছে।
4
7
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (এনসিআরপি)-এ নথিভুক্ত সাইবার অপরাধের অভিযোগগুলি বিশ্লেষণ করতে গিয়ে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ একটি নির্দিষ্ট বিক্রেতা এজেন্টের সন্ধান পায়।
5
7
তদন্তে উঠে আসে, ওই এজেন্টের কাছ থেকেই দেশজুড়ে বিভিন্ন সাইবার অপরাধে ব্যবহৃত সিম কার্ড ইস্যু করা হচ্ছিল। তদন্তে জানা যায়, এই চক্রের সঙ্গে আরও চারজন ব্যক্তি জড়িত রয়েছে। বর্তমানে তারা পলাতক ৷
6
7
তদন্তকারীদের দাবি, অভিযুক্ত বিক্রেতা প্রতারকদের সুবিধা করে দিতে পরিকল্পিতভাবে সিম কার্ড ইস্যু করতেন। জাল নথি ব্যবহার করে সিম কার্ড নেওয়া, মানুষকে ভুল বুঝিয়ে তাঁদের নামে সিম কার্ড ইস্যু করিয়ে পরে সেই সিম প্রতারকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
7
7
পুলিশের প্রাথমিক তদন্তে আরও উঠে এসেছে, এই সিম কার্ডগুলি ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে সাইবার প্রতারণা চালানো হত।