সাধারণ দোকানের কর্মী থেকে কোটির সাম্রাজ্য, জর্জিনা রদ্রিগেজকে চেনেন? জানুন রোনাল্ডোর স্ত্রীর অজানা জীবনকাহিনি
নিজস্ব সংবাদদাতা
১২ আগস্ট ২০২৬ ১৭ : ০৭
শেয়ার করুন
1
12
বিশ্বের জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সম্পর্কের সুবাদে জর্জিনা রদ্রিগেজকে এখন প্রায় সকলেই চেনেন। তবে শুধু রোনাল্ডোর স্ত্রী হিসেবেই নয়, নিজের মডেলিং, ব্যবসা, সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন কাজের মাধ্যমেও আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি।
2
12
দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর ২০২৬ সালের ১১ অগস্ট পর্তুগালের ক্যাসকাইসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে রোনাল্ডো ও জর্জিনা বিয়ে করেছেন। অনুষ্ঠানে তাঁদের সন্তান ও ঘনিষ্ঠ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
3
12
জর্জিনা রদ্রিগেজের জন্ম আর্জেন্টিনার বুয়েনস আইরেসে। তবে তাঁর বেড়ে ওঠার বড় অংশ কেটেছে স্পেনের জাকায়। ছোটবেলা থেকেই নাচের প্রতি তাঁর আগ্রহ ছিল। ব্যালে শেখার পাশাপাশি নাচকে পেশা হিসেবে নেওয়ার স্বপ্নও ছিল তাঁর।
4
12
পরবর্তীতে নিজের ভবিষ্যৎ গড়তে স্পেনের বাইরে ইংল্যান্ডেও কিছুদিন কাজ করেন। এরপর মাদ্রিদে ফিরে বিলাসবহুল ফ্যাশন সংস্থার দোকানে কাজ শুরু করেন। তখনও তিনি কোনও তারকা নন, সাধারণ একজন সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবেই জীবন কাটাচ্ছিলেন।
5
12
২০১৬ সালে মাদ্রিদের একটি Gucci দোকানে কাজ করার সময়ই জর্জিনার সঙ্গে রোনাল্ডোর প্রথম দেখা হয়। রোনাল্ডো তখন দোকানে এসেছিলেন এবং জর্জিনার সঙ্গে তাঁর পরিচয় হয়। জর্জিনার নিজের কথাতেও সেই প্রথম দেখার ঘটনা উঠে এসেছে। পরে কাজের বাইরে তাঁদের আবার দেখা হতে থাকে এবং ধীরে ধীরে বন্ধুত্ব থেকে সম্পর্ক তৈরি হয়।
6
12
সম্পর্কের শুরুটা খুব দ্রুতই সংবাদমাধ্যমের নজরে আসে। ২০১৭ সালে তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যেতে শুরু করে। সেই সময় থেকেই জর্জিনার জীবনও আমূল বদলে যায়।
7
12
রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক তাঁকে বিশ্বজোড়া পরিচিতি দিলেও জর্জিনা নিজের পেশাগত পরিচয় তৈরির দিকেও মন দেন। মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তাঁর বিপুল জনপ্রিয়তা রয়েছে।
8
12
তাঁর জীবনের উপর তৈরি নেটফ্লিক্সের 'আই অ্যাম জর্জিয়া' সিরিজ তাঁকে আরও পরিচিত করে তোলে। এই সিরিজে তাঁর ব্যক্তিগত জীবন, পরিবার, সন্তান, কাজ এবং বিলাসবহুল জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
9
12
রোনাল্ডো ও জর্জিনার দুই কন্যা রয়েছে। আলানা মার্টিনা এবং বেলা এসমেরাল্ডা। রোনাল্ডোর আগের সন্তানদেরও জর্জিনা পরিবারের অংশ হিসেবেই দেখেন।
10
12
২০২২ সালে যমজ সন্তানের জন্মের সময় তাঁদের পুত্রসন্তান মারা যায়। সেই ঘটনা দু’জনের জীবনেই গভীর শোকের মুহূর্ত হয়ে এসেছিল। অন্যদিকে, তাঁদের কন্যা বেলা এসমেরাল্ডা সুস্থভাবে জন্ম নেয়।
11
12
প্রায় এক দশক একসঙ্গে থাকার পর ২০২৫ সালের অগস্টে তাঁদের বাগদানের খবর সামনে আসে। ২০২৬ সালের ১১ অগস্ট সেই সম্পর্ক বিয়ের মাধ্যমে পূর্ণতা পেল। ক্যাসকাইসে ঘরোয়া পরিবেশে হওয়া রোলান্ডো-জর্জিয়ার বিয়েতে ছিল না কোনও বড়সড় জাঁকজমক। বরং সন্তান ও কাছের মানুষদের নিয়েই বিশেষ দিনটি কাটান তাঁরা।
12
12
একসময় বিলাসবহুল দোকানে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা জর্জিনার জীবন আজ সম্পূর্ণ আলাদা। মডেল, উদ্যোক্তা, সোশ্যাল মিডিয়া তারকা এবং এখন রোনাল্ডোর স্ত্রী, একাধিক পরিচয়ে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।