প্রায় ১৮ হাজার কেজি বিয়ার চুরি যাওয়ার পর চোরকে ধরতে এক অদ্ভুত ও মজার পদক্ষেপ নিল আমেরিকার এক জনপ্রিয় বিয়ার প্রস্তুতকারী সংস্থা। পুলিসের দ্বারস্থ হওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমে সরাসরি চোরের উদ্দেশেই এক খোলা চিঠি লিখে বসল তারা।
2
8
সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৮ দিনের মধ্যে যদি সমস্ত বিয়ার অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়, তবে চোরকে কোনও প্রশ্ন করা হবে না, এমনকি তার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপও নেওয়া হবে না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই বার্তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে।
3
8
আমেরিকার টেক্সাসের জনপ্রিয় ব্র্যান্ড ‘প্যাবস্ট ব্লু রিবন’ (পিবিআর) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এই চুরির কথা প্রকাশ্যে আনে। ছবিতে দেখা যায় একটি পণ্যবাহী ট্রাক, যার ওপর বড় বড় হরফে লেখা ‘চুরি হয়ে গেছে’। পোস্টটি দেখে অনেকেরই মনে হয়েছিল এটি হয়তো কোনও বিজ্ঞাপনী চমক। কিন্তু কোম্পানি স্পষ্ট করে জানিয়ে দেয়, ঘটনাটি কোনও প্রচারের কৌশল নয়, বরং তারা বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুতর।
4
8
চোরের উদ্দেশে কিছুটা রসিকতা মিশিয়ে তারা লিখেছে, “বন্ধুদের কাছে তোমার কাছে কত পিবিআর বিয়ার আছে তা নিয়ে বড়াই করার ইচ্ছেকে আমরা দোষ দিচ্ছি না, কিন্তু কাজটা যদি তুমি সৎ পথে করতে তবে ভালো হতো।”
5
8
এর পরেই তারা চোরকে একটা সময়সীমা বেঁধে দেয়—ঠিক ১৮ দিন ৪৪ মিনিটের মধ্যে বিয়ারের ট্রাক ফেরত দিলে কোনও জিজ্ঞাসাবাদ ছাড়াই বিষয়টি মিটিয়ে নেওয়া হবে। পাশাপাশি এই চুরির কিনারা করতে যে বা যারা সাহায্য করবে, তাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণাও করা হয়েছে।
6
8
পুলিস সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট ঘটনাটি ঘটে মন্টক্লেয়ারের অ্যানহিউজার-বুশ ডিস্ট্রিবিউশন সেন্টারে। এক ব্যক্তি জাল নথিপত্র দেখিয়ে সান দিয়েগোগামী একটি পুরো চালান নিজের কবজায় নিয়ে চম্পট দেয়। ওই ট্রাকে থাকা প্রায় ৩৪ হাজার ক্যান বিয়ারের ওজন ছিল ৪০ হাজার পাউন্ড (প্রায় ১৮,১৪০ কেজি), যার বাজারমূল্য প্রায় ২৫ হাজার মার্কিন ডলার।
7
8
এই পোস্টটি ছড়িয়ে পড়তেই ইন্টারনেটে হাসির রোল ওঠে। পরিস্থিতি আরও জমে ওঠে যখন জনপ্রিয় চকোলেট ব্র্যান্ড কিটক্যাট কমেন্ট সেকশনে এসে হালকা খোঁচা দিয়ে লেখে, “এই ধরনের ঘটনার ব্যাপারে আমার বেশ ভালো অভিজ্ঞতাই আছে।” উল্লেখ্য, কিছুদিন আগেই ইতালি থেকে পোল্যান্ড যাওয়ার পথে নেসলের কারখানা থেকে প্রায় ১২ টন কিটক্যাট চকোলেট চুরি হয়ে গিয়েছিল, সংস্থাটি সেই ঘটনার দিকেই ইঙ্গিত করেছে।
8
8
এদিকে সাধারণ নেটিজেনরাও মজার মজার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। একজন যেমন জানতে চেয়েছেন, “পুরস্কার হিসেবে কি পুরো ট্রাকের বিয়ারটাই দিয়ে দেওয়া হবে?” আবার অন্য একজন ঢেকুর তোলার ইমোজি দিয়ে লিখেছেন, “চিন্তা করবেন না, আমরা নজর রাখছি।” সব মিলিয়ে, এক বিরাট আর্থিক ক্ষতির ঘটনাও এখন সমাজমাধ্যমে পরিণত হয়েছে তুমুল হাসির খোরাকে।