আজ রবিবার বিকেলে রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। ঠিক তার কয়েক ঘণ্টা আগেই আরও বড় এক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
2
8
এবার পুরোহিত ও ইমাম-মোয়াজ্জেমদের জন্য ফের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি জানালেন, এবার থেকে পুরোহিত ও মোয়াজ্জেমদের জন্য ৫০০ টাকা করে ভাতা বাড়ানো হল।
3
8
এতদিন পর্যন্ত রাজ্য সরকার পুরোহিত, ইমাম-মোয়াজ্জেমদের ১৫০০ টাকা ভাতা দিতে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই ভাতা বেড়ে দাঁড়াল ২০০০ টাকা।
4
8
মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের পুরোহিত ও মোয়াজ্জেমদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই সম্প্রদায়ের মানুষ আমাদের আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে সচল রাখে।'
5
8
তিনি আরও জানিয়েছেন, পুরোহিত ও মোয়াজ্জেমদের পক্ষ থেকে নতুন জমা দেওয়া সমস্ত আবেদন পত্র রাজ্য সরকারের তরফে গৃহীত হয়েছে।
6
8
বিধানসভা ভোটের আগে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। চলতি মাস থেকেই সাধারণ ও তফশিলি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে।
7
8
পাশাপাশি বেকার যুবক, যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মার্চ মাস থেকেই বেকার যুবক, যুবতীরা যুবসাথী প্রকল্পের আওতায় ১৫০০ টাকা করে পেয়েছেন।
8
8
রাজ্য সরকারের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের অংশ হিসেবে আর্থিকভাবে দুর্বল পুরোহিত ও ইমামদের মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়া হয়। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট সংক্রান্ত তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ২৯ হাজারেরও বেশি পুরোহিত এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।