ভারতের চাকরির বাজারে বড় বদল আসছে। এখন শুধু বড় শহর নয়, ছোট ও মাঝারি শহরেও দ্রুত কাজের সুযোগ বাড়ছে। বিশেষ করে ইন্দোর, কোয়েম্বাটুর, জয়পুর, ভুবনেশ্বর এবং লখনউ-এই পাঁচটি শহর এখন চাকরির নতুন হাব হয়ে উঠছে।
2
12
এই শহরগুলিতে গত এক বছরে চাকরির সুযোগ (জব গ্রোথ) প্রায় ১২%–১৮% পর্যন্ত বেড়েছে, কিন্তু একই সময়ে বেতন বেড়েছে মাত্র ৬%–৮%। অর্থাৎ চাকরি বাড়ার গতি বেতনের বৃদ্ধির তুলনায় প্রায় দ্বিগুণ। এই ব্যবধানটাই এখন আলোচনার মূল বিষয়।
3
12
প্রথমেই ইন্দোর। গত ৫ বছরে এখানে চাকরি বেড়েছে প্রায় ২০–২৫%। গড় বেতন বছরে ৪–১০ লক্ষ টাকা। মাসে খরচ পড়ে প্রায় ১৮,০০০ থেকে ৩৫,০০০ টাকা। গত কয়েক বছরে খরচ বেড়েছে মাঝারি হারে, প্রায় ২০–৩০%।
4
12
কোয়েম্বাটুরে চাকরি বৃদ্ধির হার আরও বেশি প্রায় ২৫–৩০%, বিশেষ করে আইটি সেক্টরে। গড় বেতন ৫–১২ লক্ষ টাকা। মাসিক খরচ ২০,০০০–৪০,০০০ টাকার মধ্যে। খরচ বেড়েছে প্রায় ২৫–৩৫%।
5
12
ভুবনেশ্বরে চাকরি বেড়েছে ২০–২৮%। এখানে গড় বেতন ৩.৫–১১ লক্ষ টাকা। খরচ তুলনামূলক কম—১৮,০০০ থেকে ৩২,০০০ টাকা মাসে। খরচ বৃদ্ধিও কম, প্রায় ২০–২৫%।
6
12
জয়পুর-এ চাকরি বেড়েছে ২০–৩০%, বিশেষ করে লজিস্টিক্স ও আইটি খাতে। গড় বেতন ৪–১২ লক্ষ টাকা। তবে এখানে খরচ একটু বেশি—২২,০০০ থেকে ৪৫,০০০ টাকা। গত ৫ বছরে খরচ বেড়েছে ৩০–৪০%, যা তুলনামূলক বেশি।
7
12
শেষে লখনউ। এখানে চাকরি বেড়েছে ১৮–২৫%। গড় বেতন ৪–১০ লক্ষ টাকা। মাসিক খরচ ২০,০০০–৩৮,০০০ টাকা। খরচ বেড়েছে মাঝারি হারে, প্রায় ২৫–৩৫%।
8
12
এই পাঁচটি শহরে চাকরি দ্রুত বাড়ছে, কিন্তু বেতন সেই হারে বাড়ছে না। তবে খরচ তুলনামূলক কম থাকায় অনেক ক্ষেত্রেই সঞ্চয় করা সম্ভব।
9
12
কেন এমন হচ্ছে? আসলে কোম্পানিগুলি খরচ বাঁচাতে চাইছে। বড় শহরে অফিস চালানো খুব ব্যয়বহুল, ভাড়া, বেতন, অবকাঠামো সবকিছুই বেশি। তাই তারা কম খরচের শহরে অফিস খুলছে। এতে একদিকে নিয়োগ বাড়ছে, অন্যদিকে তুলনামূলক কম বেতনে কর্মী পাওয়া যাচ্ছে।
10
12
তবে কর্মীদের দিক থেকেও বিষয়টা পুরো খারাপ নয়। এই শহরগুলিতে জীবনযাত্রার খরচ অনেক কম। যেমন বাড়িভাড়া, খাবার, যাতায়াত সবকিছুই সস্তা। ফলে কম বেতন হলেও অনেক সময় সঞ্চয় করা সহজ হয়। আরও একটা বড় সুবিধা হল কম প্রতিযোগিতা। বড় শহরে একটি চাকরির জন্য হাজার হাজার আবেদন আসে, কিন্তু এই শহরগুলিতে সেই চাপ তুলনামূলক কম। তাই নতুন চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ বেশি।
11
12
এছাড়া হাইব্রিড ও ওয়ার্ক-ফ্রম-হোম সংস্কৃতি বাড়ায় এই শহরগুলির গুরুত্ব আরও বেড়েছে। অনেকেই এখন নিজের শহরে থেকেই বড় কোম্পানির জন্য কাজ করছেন। যারা দ্রুত বেশি বেতন বা বড় কর্পোরেট এক্সপোজার চান, তাদের জন্য মেট্রো শহর এখনও এগিয়ে। কারণ সেখানে বেতন বাড়ার সুযোগ বেশি এবং বড় কোম্পানির সংখ্যা বেশি।
12
12
সবমিলিয়ে, এখন চাকরি বেছে নেওয়ার সময় শুধু বেতনের অঙ্ক নয়, চাকরির সুযোগ, খরচ, আর জীবনযাত্রার মান সব কিছু মিলিয়েই সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে শ্রেয়।