এই হাঁসফাঁস গরমে এক এসি, একবার রোদের মধ্যে ঘোরাঘুরি করে ঠান্ডা লেগেছে, মুখে একেবারেই রুচি নেই? স্বাদ ফেরাতে বানিয়ে ফেলুন এই চটজলদি ঝালঝাল পদ, চিংড়ি বাটা। ছবি- সংগৃহীত
2
7
চিংড়ি বাটা বানানোর জন্য অবশ্যই লাগবে চিংড়ি মাছ। বাগদা চিংড়ি নিতে পারেন। এছাড়া রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, তেল, নুন, ধনেপাতা। ছবি- সংগৃহীত
3
7
সবার আগে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে সরু যে ময়লা থাকে সেটা ফেলে ভাল করে ধুয়ে নিন। মাথা রাখতে পারেন, আবার ফেলেও দিতে পারেন।ছবি- সংগৃহীত
4
7
এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিন। খোসা ছাড়িয়ে নিন ১০-১২ টা রসুনের। হাতের কাছে নিন ২-৩ টি শুকনো লঙ্কা এবং ৪-৫ টা কাঁচা লঙ্কা। ছবি- সংগৃহীত
5
7
এবার কড়াইয়ে তেল গরম করুন। তাতে আগে রসুন ভেজে তুলে নিন। তারপর ভেজে নিন শুকনো লঙ্কা। এরপর কাঁচা লঙ্কাগুলোও ভেজে তুলে নিন। এবার ভেজে নিন পেঁয়াজ কুচি। অবশেষে ভেজে নিন চিংড়ি মাছগুলো। ছবি- সংগৃহীত
6
7
এবার সব ঠান্ডা হলে একটা মিক্সিতে ভাজা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চিংড়ি মাছ, স্বাদমতো নুন, অল্প ধনেপাতা বেটে নিন। জল দেবেন না কোনও। শিলনোড়া থাকলে তাতে বাটুন। স্বাদ আরও বাড়বে। ছবি- সংগৃহীত
7
7
এবার মিক্সি বা শিলনোড়া থেকে এই মিশ্রণ তুলে নিয়ে উপর থেকে তেল ছড়িয়ে দিন। ব্যাস তৈরি চিংড়ি বাটা। গরম ভাতের সঙ্গে এই ঝালঝাল পদ খেলে রুচি তো ফিরবেই, বারবার খেতে ইচ্ছে করবে এই সহজ অথচ লোভনীয় পদ।ছবি- সংগৃহীত