দীর্ঘ অপেক্ষার অবসান। আজ, বুধবার ভারত ও ব্রিটেনের মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হচ্ছে। এর জেরেই ভারতে ও ব্রিটেনে, দুই দেশেই একাধিক পণ্যের দাম কমতে চলেছে আজ থেকেই।
2
7
ওয়াকিবহাল মহলের দাবি, দুই দেশের এই বাণিজ্যিক চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
3
7
এই মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ভারতে ব্রিটেনের একাধিক পণ্যের ওপর শুল্ক হার গড়ে প্রায় ১৫ শতাংশ থেকে ৩ শতাংশে নেমে আসবে। এর জেরে ব্রিটেনের একবছরে জিডিপি ৪.৮ বিলিয়ন পাউন্ড বাড়বে।
4
7
বছরে ১৮০০ ভারতীয় শেফ ও যোগব্যায়াম প্রশিক্ষকের জন্য বিশেষ ভিসার ব্যবস্থা করা হয়েছে। অ্যালকোহল, প্রসাধনী, অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং পণ্যের ওপর শুল্ক কমতে চলেছে।
5
7
অন্যদিকে ভারত থেকে আমদানি করা পণ্যের ৯৯ শতাংশ শুল্কমুক্ত করা হচ্ছে ব্রিটেনে। ভারতের জুতো, পোশাক, ওষুধের ওপর বিপুল পরিমাণ ছাড় পাওয়া যাবে ব্রিটেনে।
6
7
এই বাণিজ্যিক চুক্তির জেরে ভারতের সবচেয়ে বেশি সস্তা হবে ব্রিটিশ স্কচ, হুইস্কি। ব্রিটেনের তৈরি মদের ওপর থেকে চড়া শুল্ক এবার একধাক্কায় অনেকটাই কমে যাচ্ছে।
7
7
পাশাপাশি ব্রিটেনে তৈরি একাধিক প্রিমিয়াম ও লাক্সারি গাড়ির দাম ভারতের বাজারে অনেকটাই সস্তা হতে চলেছে। তালিকায় রয়েছে ল্যান্ডরোভার, জাগুয়ার, ডিফেন্ডার, রোলস-রয়েস, অ্যাস্টন মার্টিন।