১৯ মার্চ থেকে শুরু হয়ে গেল চৈত্র নবরাত্রি। অনেকেই এই সময় উপোস করবেন। আপনিও যদি সেই তালিকায় থাকেন তবে গরমে সুস্থ এবং হাইড্রেটেড থাকতে খান এই স্বাস্থ্যকর পানীয়। ছবি- সংগৃহীত
2
9
কলার শেক: কলার শেক যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর। এটি খেলে সঙ্গে সঙ্গে এনার্জি পাবেন। পেট অনেকক্ষণ ভরা থাকবে। কলায় সুগার, এবং ভরপুর পুষ্টি রয়েছে। ছবি- সংগৃহীত
3
9
মিক্সড ফ্রুট জুস: বিভিন্ন ধরনের ফল ব্লেন্ডারে ব্লেন্ড করে রস ছেঁকে খান। আর মিক্সড ফ্রুট জুস মানেই তাতে ভিটামিন সি থেকে শুরু করে ভিটামিন এ, ফলিক অ্যাসিড, ফাইবার ইত্যাদি থাকবে। ফলে ভরপুর পুষ্টি পাবেন। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে। ক্লান্তি দূর হবে। ছবি- সংগৃহীত
4
9
ডাবের জল: ডাবের জল শরীরকে ঠান্ডা রাখে। এতে ইলেক্ট্রোলাইট আছে। ফলে এটি ডিহাইড্রেশন হওয়া আটকায়। এনার্জি লেভেল সঠিক রাখে। ছবি- সংগৃহীত
5
9
সাবুর শরবত: সাবু দানা জলে ভিজিয়ে সেই জল ছেঁকে, তেঁতুলের কাঁদ, লেবুর রস, চিনি, ইত্যাদি দিয়ে একটি মিশ্রণ বানিয়ে খান। ছবি- সংগৃহীত
6
9
আম পান্না: আমের মরশুম চলেই এসেছে। এই সময় আম পান্না বা আমের শরবত বানিয়ে খেতে পারেন। এতে ফাইবার, ভিটামিন সি, ইত্যাদি রয়েছে। ছবি- সংগৃহীত
7
9
বেলের পানা: বেলের পানাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবং ভারী। এক গ্লাস বেলের পানা বানিয়ে খেলে অনেকক্ষণ পেট ভরা থাকবে। ছবি- সংগৃহীত
8
9
লেবুর শরবত: গন্ধরাজ বা পাতিলেবুর শরবত বানিয়ে খান। পারলে তাতে বরফের টুকরো ফেলে দিন। ফ্রেশ লাগবে। শরীর ঠান্ডা থাকবে। এছাড়া লস্যি বা ঘোলও খেতে পারেন। ছবি- সংগৃহীত
9
9
তাই উপোস করলেও পানীয় খান। জল খান বেশি করে। একে গরম তার মধ্যে ডিহাইড্রেশন হলে ঝক্কির শেষ থাকবে না। ছবি- সংগৃহীত