ক্যানসারের চিকিৎসায় এবার নয়া মোড়। দেশে এল ক্যানসারের চিকিৎসায় নতুন পদ্ধতি। চালু হল ক্যানসারের এক নতুন ইনজেকশন। মাত্র সাত মিনিটেই কাবু করবে ক্যানসারকে।
2
10
প্রথমবার অ্যাটেজোলিজ়ুমাব নামের ক্যানসারের ওষুধ ও ইনজেকশন ভারতের বাজারে আনল রশ ফার্মা ইন্ডিয়া। মাত্র সাত মিনিটেই ক্যানসারকে জব্দ করবে এই ওষুধ।
3
10
মূলত ফুসফুসের ক্যানসার ভয়াবহ আকার নিচ্ছে। কেমোথেরাপি বা রেডিয়োথেরাপিতেও এটি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
4
10
ক্যানসারের চিকিৎসা ব্যয়বহুল শুধু নয়, সময়সাপেক্ষ বটে। ক্যানসারের চিকিৎসায় দিনের পর দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।
5
10
গবেষকরা জানিয়েছেন, ক্যানসারের চিকিৎসায় এবার দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে না রোগীদের। মাত্র ৭ মিনিটেই এই ইনজেকশনে বাঁচবে সময়, বাড়তি খরচ।
6
10
ওষুধ প্রস্তুতকারক ওই সংস্থা জানিয়েছে, নির্দিষ্ট ডোজে এই ইনজেকশনের মাধ্যমে ওষুধ প্রয়োগ করা হবে রোগীদের শরীরে। কেমোথেরাপি বা রেডিয়োথেরাপির মতো আর যন্ত্রণা হবে না কারও।
7
10
চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে রোগীদের জিনগত পরিবর্তন হয়। 'ইজিএফআর' ও 'টিএসজি' নামের দু’টি জিনে রাসায়নিক বদল আসে। ফলে রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়।
8
10
গবেষকদের দাবি, এই দুটি জিনের বদল ঠেকাতেও ক্যানসারের চিকিৎসায় এই নতুন পদ্ধতি কাজে আসতে পারে।
9
10
ক্যানসারের এই ইনজেকশনের দাম কত? ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, ইনজেকশনটির প্রতি ডোজের দাম প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা।
10
10
ফুসফুসে ক্যানসারের রোগীদের সাধারণত ছ'টি ডোজ প্রয়োজন হয়। ফলে এই চিকিৎসার ক্ষেত্রেও যথেষ্ট খরচ বহন করতে হবে।