বিশ্বজুড়ে নিত্যদিন পরিবহনের অন্যতম মাধ্যম হল বাস। অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়া, সাধারণ মানুষ, নিত্যদিন যাতায়াতের জন্য ট্রেনের মতোই বাসেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।
2
9
কিন্তু জানেন কি বাসের অর্থ কী? বাস চলত ঘোড়ার সাহায্যে। কে বাস আবিষ্কার করেছিলেন? কোথায় প্রথম বাস চলাচল শুরু হয়।
3
9
বাস শব্দটি এসেছিল লাতিন শব্দ 'ওমনিবাস' থেকে। যার অর্থ, 'সবার জন্য'। যে গাড়িতে একদল মানুষ যাতায়াত করতে পারবে। পরবর্তীকালে 'ওমনিবাস' থেকে 'বাস' শব্দটিই চালু হয়। তাও আবার লোকমুখে ঘুরে ঘুরে।
4
9
যদিও অনেকেই বলেন, বাসের পুরো ফর্ম হল 'বাইনারি ইউনিট সিস্টেম' বা 'বিজনেস ট্রান্সপোর্ট ইউনিট'। কিন্তু ঐতিহাসিকরা জানিয়েছেন, বাস শব্দটি এসেছে 'ওমনিবাস' থেকে।
5
9
১৬৬২ সালে গণিতজ্ঞ ব্লেজ পাস্কাল ফ্রান্সের প্যারিসে ঘোড়ায় টানা বাস পরিষেবা আবিষ্কার করেন। এই উদ্যোগটিই পরবর্তীতে বাস হিসেবে পরিচিত হয়। যেখানে একদল মানুষ একসঙ্গে যাতায়াত করতে পারতেন।
6
9
কিন্তু ইঞ্জিন চালিত বাসের চলাচল শুরু হয় তারও কয়েক বছর পরে। ১৮৯৫ সালে জার্মান ইঞ্জিনিয়ার কার্ল বেঞ্জ এটি তৈরি করেন। তিনিই প্রথম এর ডিজাইন তৈরি করেন। চালু হয় মোটরচালিত বাস।
7
9
প্রথমে বাস চলত ঘোড়ায় টেনে। ১৮২০ সাল থেকে স্টিম চালিত বাস রাস্তায় চলাচল শুরু করে। ১৮৯৫ সাল থেকে পেট্রোল, ডিজেল ইঞ্জিন চালিত বাসের চলাচল শুরু হয়।
8
9
ভারতে ইংরেজ শাসনকালে বাসের চলাচল শুরু হয়। সালটা ১৯২০ সাল। এরপর কয়েক দশকে বদলে গেছে বাসের ডিজাইন, টেকনোলজি।
9
9
বর্তমানে ডিজেলচালিত বাসের পাশাপাশি ইকো ফ্রেন্ডলি ইলেকট্রিক বাস চলাচল করে বিভিন্ন শহরে। এমনকী বহু বাসে এসি পরিষেবাও রয়েছে।