মোবাইল টাওয়ার নেই, তবুও ফোনে কথা বলা যাবে। দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় যোগাযোগ স্যাটেলাইট ফোন বাজারে আনল বিএসএনএল।
2
10
সাধারণ স্মার্টফোনের মতো এই ডিভাইস মোবাইল টাওয়ারের ওপর নির্ভর করে না। পরিবর্তে এটি সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে।
3
10
ফলে যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছায় না, সেখান থেকেও ভয়েস কল করা সম্ভব। জরুরি পরিস্থিতি বা দুর্গম অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে এই প্রযুক্তি বিশেষভাবে কার্যকর বলে জানিয়েছে বিএসএনএল।
4
10
তবে এই স্যাটেলাইট ফোন যে কেউ কিনতে পারবেন না। ভারতে স্যাটেলাইট ফোন ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। ফোনটি কেনা বা ব্যবহার করার আগে ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনসের থেকে অনুমতি নিতে হবে।
5
10
এই ফোনটির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থেকেও স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ। দুর্গম এলাকা থেকেও ভয়েস কল করা যাবে।
6
10
জরুরি পরিস্থিতির জন্য SOS সাপোর্ট রয়েছে। দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ। কঠিন পরিবেশে ব্যবহারের উপযোগী মজবুত ও টেকসই ডিজাইন।
7
10
বিএসএনএলের দাবি, এই ফোন সাধারণ গ্রাহকদের জন্য নয়। মূলত প্রতিরক্ষা বাহিনী, সমুদ্রপথে কর্মরত ব্যক্তি, বিপর্যয় মোকাবিলা বাহিনী, খনি শিল্প, দূরবর্তী শিল্পাঞ্চলে কর্মরত সংস্থা, দুর্গম তীর্থযাত্রী এবং অ্যাডভেঞ্চার ভ্রমণকারীদের কথা মাথায় রেখেই এই ডিভাইস তৈরি করা হয়েছে।
8
10
ফোনটি কিনতে বা পরিষেবা সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা নিকটবর্তী বিএসএনএল অফিসে যোগাযোগ করতে পারেন। এছাড়াও সংস্থার হেল্পলাইন নম্বর ৯৭৬৮৮৬৬৬৫২-এ যোগাযোগ করা যাবে।
9
10
উল্লেখ্য, স্যাটেলাইট ফোন চালুর পাশাপাশি বিএসএনএল দেশজুড়ে তাদের ফোর-জি নেটওয়ার্কও দ্রুত সম্প্রসারণ করছে। সংস্থার দাবি, ইতিমধ্যেই প্রায় ৯৯ হাজার ফোর-জি সাইট চালু করা হয়েছে।
10
10
এই স্যাটেলাইট ফোনটির দাম ১ লক্ষ ৩৪ হাজার ১৬৬ টাকা। উল্লেখ্য, সারা দেশে আরও অতিরিক্ত ফোর-জি সাইট স্থাপনের বিষয়েও কেন্দ্র সরকার বিবেচনা করছে।