টেলিকম থেকে শুরু করে এফএমসিজি, দামকে হাতিয়ার করে বাজারে নতুন সমীকরণ তৈরি করার কৌশল রিলায়েন্সের কাছে নতুন নয়। এবার সেই কৌশল দেখা যাচ্ছে আইসক্রিমের বাজারেও। মুকেশ আম্বানির রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস এবার নিয়ে এসেছে বম্বে ক্রিমারি। দাম মাত্র ১০ টাকা।
2
9
ভারতের আইসক্রিমের বাজার ইতিমধ্যেই অত্যন্ত প্রতিযোগিতামূলক। বড় ব্র্যান্ডের পাশাপাশি আঞ্চলিক সংস্থাগুলিও এই বাজারে রয়েছে। সেখানেই নতুন করে জায়গা করে নিতে চাইছে রিলায়েন্স। বম্বে ক্রিমারি-র মাধ্যমে আইসক্রিমের কাপ, কোন এবং স্টিক—একাধিক ধরনের আইসক্রিম বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
3
9
রিলায়েন্সের ব্যবসায়িক কৌশলে কম দাম বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এক্ষেত্রেও সেই একই কৌশলের ছাপ স্পষ্ট। মাত্র ১০ টাকা থেকে পণ্য শুরু করার অর্থ হল, সাধারণ ক্রেতার নাগালের মধ্যে আইসক্রিমকে আরও বেশি করে নিয়ে আসা। দামের আগ্রাসনই বাজারে নতুন প্রতিযোগিতার জন্ম দিতে পারে।
4
9
প্রথম ধাপে বম্বে ক্রিমারির পণ্য পশ্চিম ভারতের বাজারে পাওয়া যাবে। নির্দিষ্ট অঞ্চলে বাজার পরীক্ষা করবে রিলায়েন্স। এর ফলে বিক্রি কেমন, ক্রেতাদের পছন্দ এবং বাজারের সাড়া দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে রিলায়েন্সের হাতে।
5
9
প্রথম পর্যায়ের বাজার পশ্চিম ভারতে সীমাবদ্ধ থাকলেও রিলায়েন্সের পরিকল্পনা আরও বড়। সফল হলে বম্বে ক্রিমারিকে ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
6
9
প্রথম পর্যায়ের বাজার পশ্চিম ভারতে সীমাবদ্ধ থাকলেও রিলায়েন্সের পরিকল্পনা আরও বড়। সফল হলে বম্বে ক্রিমারিকে ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
7
9
রিলায়েন্স নতুন কোনও পণ্য নিয়ে বাজারে প্রবেশের অর্থই হল সেখানে চাঞ্চল্য তৈরি হবে। টেলিকম ব্যবসায় জিও পা রেখে প্রচলিত ব্যবসায়িক সমীকরণ বদলে দিয়েছিল। ঠিক তেমনই এফএমসিজিতেও কম দাম ও বিস্তারিত বিতরণ ব্যবস্থাকে হাতিয়ার করে জায়গা করে নেওয়ার চেষ্টা চলছে।
8
9
আইসক্রিম রিলায়েন্সের নতুন অধ্যায় হলেও সংস্থাটি ইতিমধ্যেই একাধিক ভোগ্যপণ্যের বাজারে পা রেখছে। ক্যাম্পা-র মতো ব্র্যান্ডের মাধ্যমে পানীয়ের বাজারেও রিলায়েন্স আগ্রাসী সম্প্রসারণের পথ বেছে নিয়েছে। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে ক্যাম্পা-র মূল সংস্থার মোট আয় আগের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়ে প্রায় ৮,৬০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
9
9
ভারতের আইসক্রিম বাজারে ইতিমধ্যেই একাধিক পরিচিত নাম রয়েছে। ফলে নতুন করে রিলায়েন্স পা রাখলে প্রতিযোগিতা আরও বাড়ার সম্ভাবনা। বিশেষ করে ১০ টাকার মতো কম দামের পণ্য যদি ব্যাপকভাবে বাজারে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে দ্রুত বাজার দখলের সুযোগ তৈরি হতে পারে।