এক সময় যখন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি আন্ডারওয়ার্ল্ডের দাপটে কাঁপত, তখন গ্যাংস্টারদের হুমকির মুখে মাথা নোয়াতে অস্বীকার করেছিলেন বলিউডের 'কিং' শাহরুখ খান।
2
8
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই প্রকাশ্যে এনেছেন পরিচালক সঞ্জয় গুপ্ত। তিনি জানান, আন্ডারওয়ার্ল্ডের পক্ষ থেকে যখন শাহরুখ খানকে জোর করে ছবি বা শো করার জন্য হুমকি দেওয়া হচ্ছিল, তখন অভিনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনও শর্ত মানবেন না।
3
8
শাহরুখ নাকি ভয় না পেয়ে সেই সময় উল্টে বলেছিলেন, "আমি একজন পাঠান, সাহস থাকলে আমাকে গুলি করে মেরে ফেলুন।"
4
8
১৯৯৭ সালে মহেশ ভাটের 'ডুপ্লিকেট' ছবির শুটিংয়ের সময় থেকেই শাহরুখের ওপর গ্যাংস্টার আবু সালেম, ছোট রাজন ও ছোট শাকিলের নজর পড়েছিল বলে জানা যায়।
5
8
সেই সময় মুম্বই পুলিশ শাহরুখকে তাঁর জীবনের ঝুঁকির কথা সতর্ক করেছিলেন। তবুও ভয়ে পিছিয়ে আসেননি 'বাদশা'।
6
8
এমনকী আবু সালেমের সরাসরি ফোন পেয়েও 'কিং খান' ভয় না পেয়ে শান্তভাবে পরিস্থিতি সামলেছিলেন।
7
8
লেখক অনুপমা চোপড়ার বই 'কিং অফ বলিউড'-এও এই ঘটনার উল্লেখ রয়েছে, যেখানে শাহরুখ গ্যাংস্টারকে বলেছিলেন, "কাকে গুলি করতে হবে সেটা যখন আমি আপনাকে ঠিক করে দিই না, তাই কোন ছবি করব সেটাও আপনি আমাকে বলে দেবেন না।"
8
8
শুধু তাই নয়, জানা যায় পরিচালক করণ জোহরের 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির মুক্তির আগেও যখন করণ হুমকি পেয়েছিলেন, তখন শাহরুখ তাঁকে আগলে রেখেছিলেন এবং সাহস জুগিয়েছিলেন।